1 Kings 3:22 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অন্য স্ত্রীলোকটি বললো, না, জীবিত সন্তান আমার, মৃত সন্তান তোমার। প্রথম স্ত্রী বললো, না, না, মৃত সন্তান তোমার, জীবিত সন্তান আমার। এভাবে তারা দু’জনে বাদশাহ্‌র সম্মুখে বাদানুবাদ করতে লাগল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অন্য মহিলাটি বলে উঠেছিল, “তা নয়! জীবিত ছেলেটি আমার ছেলে; মৃত ছেলেটি তোমার।” কিন্তু প্রথমজন জোর দিয়ে বলল, “তা নয়! মৃত ছেলেটি তোমার; জীবিত ছেলেটি আমার।” আর তারা রাজার সামনেই তর্কাতর্কি শুরু করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অন্য স্ত্রীলোকটী কহিল, না, জীবিত সন্তান আমার, মৃত সন্তান তোমার। প্রথম স্ত্রী কহিল, না, না, মৃত সন্তান তোমার, জীবিত সন্তান আমার। এইরূপে তাহারা দুই জনে রাজার সম্মুখে বলাবলি করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অন্য স্ত্রীলোকটি কহিল, না, জীবিত সন্তান আমার, মৃত সন্তান তোমার। প্রথম স্ত্রী কহিল, না, না, মৃত সন্তান তোমার, জীবিত সন্তান আমার। এইরূপে তাহারা দুই জনে রাজার সম্মুখে বলাবলি করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন অন্য স্ত্রীলোকটি বলল, “না, না, জীবিত ছেলেটি আমার আর মরাটা তোমার।” কিন্তু প্রথমজন জোর দিয়ে বলল, “না, মরাটা তোমার আর জীবিতটা আমার।” এইভাবে রাজার সামনেই তারা কথা কাটাকাটি করতে লাগল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন অন্য স্ত্রীলোকটি বলল, “না, না, জীবিত ছেলেটি আমার আর মরাটা তোমার।” কিন্তু প্রথমজন জোর দিয়ে বলল, “না, মরাটা তোমার আর জীবিতটা আমার।” এইভাবে বাদশাহ্‌র সামনেই তারা কথা কাটাকাটি করতে লাগল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু অন্য মেয়েটি বলল, না, না মরা ছেলেটা তোমার, জ্যান্ত ছেলেটা আমার। প্রথমজন বলল, না না, মরা ছেলেটা তোমার, জ্যান্ত ছেলেটা আমার। এইভাবে রাজার সামনে তারা ঝগড়া করতে লাগল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অন্য মেয়েটি তৎ‌ক্ষনাৎ‌ এর প্রতিবাদ করে বলে, “মোটেই না! জীবন্ত শিশুটিই আমার| মৃতটা তোর!” প্রথম মেয়েটি এর উত্তরে বলল, “মিথ্যে কথা| মৃত শিশুটি তোর, এটা আমার!” এই ভাবে দুজনে রাজার সামনে ঝগড়া করতে থাকে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন অন্য স্ত্রীলোকটী বলল, “না, না, জীবিত ছেলেটি আমার আর মরাটা তোমার।” কিন্তু প্রথমজন জোর দিয়ে বলল, “না, মরাটা তোমার আর জীবিতটা আমার।” এই ভাবে রাজার সামনেই তারা কথা বলতে লাগল।