1 Kings 3:24 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে বাদশাহ্‌ বললেন, আমার কাছে একটা তলোয়ার আন। তাতে বাদশাহ্‌র কাছে তলোয়ার আনা হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে রাজামশাই বললেন, “আমার কাছে একটি তরোয়াল নিয়ে এসো।” তখন তারা রাজার জন্য একটি তরোয়াল নিয়ে এসেছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে রাজা বলিলেন, আমার কাছে একখানা খড়্‌গ আন। তাহাতে রাজার কাছে খড়্‌গ আনা হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে রাজা বলিলেন, আমার কাছে একখানি খড়্‌গ আন। তাহাতে রাজার কাছে খড়্‌গ আনা হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন রাজা বললেন, “আমাকে একটা তলোয়ার দাও।” তখন রাজার কাছে একটা তলোয়ার আনা হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন বাদশাহ্‌ বললেন, “আমাকে একটা তলোয়ার দাও।” তখন বাদশাহ্‌র কাছে একটা তলোয়ার আনা হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই বলে তিনি একটি তরবারি আনতে আদেশ দিলেন। তরবারি আনা হলে রাজা শলোমন বললেন,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন রাজা শলোমান প্রহরীকে একটা তরবারি নিয়ে আসতে আদেশ দিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন রাজা বললেন, “আমাকে একটা তলোয়ার দাও।” তখন রাজার কাছে একটা তলোয়ার আনা হল।