1 Kings 3:27 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন বাদশাহ্ জবাবে বললেন, জীবিত ছেলেটি ওকে দাও, কোন মতে হত্যা করো না; সে ঐ ছেলেটির মা।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন রাজামশাই তাঁর রায় দিলেন: “জীবিত শিশুটিকে প্রথম মহিলাটির হাতেই তুলে দাও। ওকে হত্যা কোরো না; এই ওর মা।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন রাজা উত্তর করিয়া কহিলেন, জীবিত ছেলেটী উহাকে দেও, কোন মতে বধ করিও না; ঐ উহার মাতা।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন রাজা উত্তর করিয়া কহিলেন, জীবিত ছেলেটিকে উহাকে দেও, কোন মতে বধ করিও না; ঐ উহার মাতা।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রাজা তখন তাঁর রায় দিয়ে বললেন, “জীবিত ছেলেটি ঐ প্রথম স্ত্রীলোকটিকে দাও। ওকে কেটো না; ও-ই ওর মা।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বাদশাহ্ তখন তাঁর রায় দিয়ে বললেন, “জীবিত ছেলেটি ঐ প্রথম স্ত্রীলোকটিকে দাও। ওকে কেটো না; ও-ই ওর মা।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা শলোমন তখন বললেন, ছেলেটিকে মেরো না। ওকে প্রথম মেয়েটির হাতেই তুলে দাও। ও-ই ওর আসল মা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন রাজা শলোমন বললেন, “থামো, শিশুটিকে কেটো না| প্রথম জনের হাতেই শিশুটিকে তুলে দাও, কারণ, ঐ হচ্ছে ওর আসল মা|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
রাজা তখন তাঁর রায় দিয়ে বললেন, “জীবিত ছেলেটি ঐ প্রথম স্ত্রীলোকটীকে দাও। ওকে কেটো না; ওই ওর মা।”