1 Kings 3:28 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বাদশাহ্ বিচারের যে নিষ্পত্তি করলেন, তা শুনে সমস্ত ইসরাইলদের মনে বাদশাহ্ সম্পর্কে ভয় জেগে উঠলো; কেননা তারা দেখতে পেল, বিচার করার জন্য তাঁর অন্তরে আল্লাহ্দত্ত জ্ঞান আছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যখন ইস্রায়েলে সবাই রাজার দেওয়া রায়ের কথা শুনেছিল, তারা রাজাকে সমীহ করতে শুরু করল, কারণ তারা দেখতে পেয়েছিল যে ন্যায়বিচার সম্পন্ন করার জন্য তাঁর কাছে ঈশ্বরদত্ত সুবিবেচনা আছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
রাজা বিচারের এই নিষ্পত্তি করিলেন, তাহা শুনিয়া সমস্ত ইস্রায়েল রাজা হইতে ভীত হইল; কেননা তাহারা দেখিতে পাইল, বিচার করণার্থে তাঁহার অন্তরে ঈশ্বরদত্ত জ্ঞান আছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
রাজা বিচারের এই নিষপত্তি করিলেন, তাহা শুনিয়া সমস্ত ইস্রায়েল রাজা হইতে ভীত হইল; কেননা তাহারা দেখিতে পাইল, বিচার করণার্থে তাঁহার অন্তরে ঈশ্বরদত্ত জ্ঞান আছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রাজার দেওয়া রায় শুনে ইস্রায়েলের সকলের মনে রাজার প্রতি ভক্তিপূর্ণ ভয় জেগে উঠল, কারণ তারা দেখতে পেল যে, সুবিচার করবার জন্য তাঁর মনে ঈশ্বরের দেওয়া জ্ঞান রয়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বাদশাহ্র দেওয়া রায় শুনে ইসরাইলের সকলের মনে বাদশাহ্র প্রতি ভয় জেগে উঠল, কারণ তারা দেখতে পেল যে, সুবিচার করবার জন্য তাঁর মনে আল্লাহ্র দেওয়া জ্ঞান রয়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা শলোমনের এই সুবিচারের কথা শুনে তাঁর প্রতি গভীর শ্রদ্ধায় ইসরায়েলীদের মন ভরে গেল। তারা বুঝল যে ন্যায়বিচার করার জন্য ঈশ্বর তাঁকে প্রজ্ঞা দান করেছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইস্রায়েলের সকলে শলোমনের এই বিচারের কথা শুনলো| তারা সকলেই শলোমনের অন্তর্দৃষ্টি ও বুদ্ধিমৎতার জন্য তাঁকে গভীরভাবে শ্রদ্ধা করত| তারা বুঝতে পেরেছিল সঠিক সিদ্ধান্ত নেবার ব্যাপারে রাজা শলোমনের অন্তর্দৃষ্টি প্রায় ঈশ্বরের মতোই কাজ করে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
রাজার দেওয়া রায় শুনে ইস্রায়েলের সকলের মনে রাজার প্রতি ভক্তিপূর্ণ ভয় জেগে উঠল, কারণ তারা দেখতে পেল যে, সুবিচার করবার জন্য তাঁর মনে ঈশ্বরের দেওয়া জ্ঞান রয়েছে।