1 Kings 3:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তোমার গোলাম তোমার মনোনীত লোকদের মধ্যে রয়েছে, তারা একটি মহাজাতি, আর তারা সংখ্যায় এত বেশি যে, তাদের গণনা করা যায় না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার দাস এখানে তোমার সেই মনোনীত লোকজনের মাঝখানেই আছে, যারা এমন এক বিশাল জনতা, যাদের গুনে শেষ করা যায় না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তোমার দাস তোমার মনোনীত প্রজাদিগের মধ্যে রহিয়াছে, তাহারা এক মহাজাতি, বাহুল্যপ্রযুক্ত তাহাদের গণনা ও সংখ্যা করা যায় না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তোমার দাস তোমার মনোনীত প্রজাদের মধ্যে রহিয়াছে, তাহারা এক মহাজাতি, বাহুল্য প্রযুক্ত তাহাদের গণনা ও সংখ্যা করা যায় না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এখানে তোমার দাস তোমার বেছে নেওয়া লোকদের মধ্যে রয়েছে। তারা এমন একটা মহাজাতি যে, তাদের সংখ্যা গণনা করা যায় না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এখানে তোমার গোলাম তোমার বেছে নেওয়া বান্দাদের মধ্যে রয়েছে। তারা এমন একটা মহাজাতি যে, তাদের সংখ্যা গণনা করা যায় না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমার একমাত্র মনোনীত তোমার এই দাস এমন একটি জাতির মধ্যে রয়েছে যার সংখ্যা গণনা করা যায় না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি আপনার দাস, আপনার নির্বাচিত লোকের অন্যতম সেবক| আর এই অসংখ্য ভক্ত ও সেবকের শাসনভার আজ আমারই ওপর ন্যস্ত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এখানে তোমার দাস তোমার বেছে নেওয়া লোকদের মধ্যে রয়েছে। তারা এমন একটা মহাজাতি যে, তাদের সংখ্যা গণনা করা যায় না।