1 Kings 4:19 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
গিলিয়দ দেশে অর্থাৎ আমোরীয়দের বাদশাহ্ সীহোনের ও বাশনের বাদশাহ্ উজের দেশে ঊরির পুত্র গেবর; সেই দেশে তিনিই একমাত্র কর্মকর্তা ছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
গিলিয়দে ঊরির ছেলে গেবর। (ইমোরীয়দের রাজা সীহোনের দেশ ও বাশনের রাজা ওগের দেশও তাঁর অধিকারে ছিল) ওই জেলায় তিনিই একমাত্র জেলাশাসক ছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
গিলিয়দ দেশে অর্থাৎ ইমোরীয়দের রাজা সীহোনের ও বাশনের রাজা ওগের দেশে ঊরির পুত্র গেবর; উক্ত দেশে তিনিই একমাত্র অধ্যক্ষ ছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
গিলিয়দ দেশে অর্থাৎ ইমোরীয়দের রাজা সীহোনের ও বাশনের রাজা ওগের দেশে ঊরির পুত্র গেবর; উক্ত দেশে তিনিই একমাত্র অধ্যক্ষ ছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
গিলিয়দে, অর্থাৎ ইমোরীয়দের রাজা সীহোনের ও বাশনের রাজা ওগের দেশে ঊরির ছেলে গেবর। এই এলাকায় তিনিই ছিলেন একমাত্র শাসনকর্তা।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
গিলিয়দে, অর্থাৎ আমোরীয়দের বাদশাহ্ সীহোনের ও বাশনের বাদশাহ্ উজের দেশে ঊরির ছেলে গেবর। এই এলাকায় তিনিই ছিলেন একমাত্র শাসনকর্তা।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
উরির পুত্র গেবের: গিলিয়দ প্রদেশ, যা ছিল এককালে ইমোরীদের রাজা সীহোন এবং বাশানের রাজা ওগের এলাকা এই বারোজন ছাড়াও সমগ্র রাজ্যের উপরে ছিলেন একজন প্রধান অধ্যক্ষ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঊরির পুত্র গেবর গিলিয়দের রাজ্যপাল ছিল| গিলিয়দ, যেখানে ইমোরীয়দের রাজা সীহোন ও বাশনের রাজা ওগ বাস করতেন| কিন্তু গেবর ছিল ঐ দেশের রাজ্যপাল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
গিলিয়দে, অর্থাৎ ইমোরীয়দের রাজা সীহোনের ও বাশনের রাজা ওগের দেশে ঊরির ছেলে গেবর। সেই জায়গায় তিনিই ছিলেন একমাত্র শাসনকর্ত্তা।