1 Kings 4:20 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এহুদা ও ইসরাইলের লোকসংখ্যা সমুদ্রতীরস্থ বালুকণার মত বহুসংখ্যক ছিল, তারা ভোজন পান করতো ও সুখী ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যিহূদা ও ইস্রায়েলের জনসংখ্যা সমুদ্রতীরের বালুকণার মতো বহুসংখ্যক ছিল; তারা ভোজন করত, পান করত ও তারা খুশিই ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যিহূদা ও ইস্রায়েল সমুদ্রতীরস্থ বালুকার ন্যায় বহুসংখ্যক ছিল, তাহারা ভোজন পান ও আমোদ করিত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যিহূদা ও ইস্রায়েল সমুদ্রতীরস্থ বালুকার ন্যায় বহুসংখ্যক ছিল, তাহারা ভোজন পান ও আমোদ করিত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিহূদা ও ইস্রায়েলের লোকসংখ্যা ছিল সাগরের কিনারার বালুকণার মত অসংখ্য। তারা খাওয়া-দাওয়া করে সুখেই ছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এহুদা ও ইসরাইলের লোকসংখ্যা ছিল সাগরের কিনারার বালুকণার মত অসংখ্য। তারা খাওয়া-দাওয়া করে সুখেই ছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিহুদীয়া এবং ইসরায়েল দেশের জনসংখ্যা সমুদ্রতীরের বালুকারাশির মত অগণিত হয়ে উঠল। খাওয়া-দাওয়া, আমোদ-আহ্লাদে সুখেই তাদের দিন কাটছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সমুদ্রতীরে ছড়িয়ে থাকা রাশি রাশি বালির মতোই যিহূদা ও ইস্রায়েলে অসংখ্য মানুষ বাস করত| খেয়ে পরে, মহাফূর্তিতে ও আনন্দে তারা সকলে দিন কাটাতো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যিহূদা ও ইস্রায়েলের লোকসংখ্যা ছিল সাগরের কিনারার বালুকণার মত অসংখ্য। তারা খাওয়া দাওয়া করে সুখেই ছিল।