1 Kings 4:24 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ফলে, তিনি তিপ্সহ থেকে গাজা পর্যন্ত (ফোরাত) নদীর এই পারস্থ সমস্ত দেশের, নদীর এই পারস্থ সকল বাদশাহ্র উপরে কর্তৃত্ব করতেন; আর তাঁর চারদিকের সমস্ত অঞ্চলে শান্তি ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যেহেতু তিনি তিপসহ থেকে গাজা পর্যন্ত ইউফ্রেটিস নদীর পশ্চিমদিকের সব রাজ্য শাসন করতেন, তাই সবদিকেই শান্তি বজায় ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ফলে, তিনি তিপ্সহ অবধি ঘসা পর্য্যন্ত [ফরাৎ] নদীর এ পারস্থ সমস্ত দেশের, নদীর এ পারস্থ সকল রাজার উপরে কর্ত্তৃত্ব করিতেন; আর তাঁহার চারিদিকের সমস্ত অঞ্চলে শান্তি ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ফলে, তিনি তিপ্সহ অবধি ঘসা পর্যন্ত [ফরাৎ] নদীর এই পারস্থ সমস্ত দেশের, নদীর এই পারস্থ সকল রাজার উপরে কর্তৃত্ব করিতেন; আর তাঁহার চারিদিকের সমস্ত অঞ্চলে শান্তি ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শলোমন ইউফ্রেটিস নদীর পশ্চিম দিকের সমস্ত রাজ্যগুলো, অর্থাৎ তিপ্সহ থেকে গাজা পর্যন্ত রাজত্ব করতেন এবং তার রাজ্যের সব জায়গায় শান্তি ছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সোলায়মান ফোরাত নদীর পশ্চিম দিকের সমস্ত রাজ্যগুলো, অর্থাৎ তিপ্সহ থেকে গাজা পর্যন্ত রাজত্ব করতেন এবং তার রাজ্যের সব জায়গায় শান্তি ছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইউফ্রেটিস নদীর পশ্চিম তীরে তিপ্শা থেকে গাজা পর্যন্ত সমস্ত রাজ্যের উপর তাঁর কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়েছিল। ইউফ্রেটিসের পশ্চিম পারের সমস্ত রাজা তাঁর অধীনতা স্বীকার করেছিলেন, রাজ্যের সর্বত্র শান্তি বিরাজিত ছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঘসা থেকে তিপ্সহ পর্যন্ত ফরাৎ নদীর পশ্চিমভাগের সমস্ত অঞ্চল শলোমনের অধীনস্থ ছিল| পার্শ্ববর্তী প্রতিবেশী দেশগুলির সঙ্গেও রাজা শলোমনের মৈত্রী ও শান্তির সম্পর্ক বজায় ছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
শলোমন ইউফ্রেটিস নদীর পশ্চিম দিকের সমস্ত রাজ্যগুলো, অর্থাৎ তিপ্সহ থেকে গাজা পর্যন্ত রাজত্ব করতেন এবং তার রাজ্যের সব জায়গায় শান্তি ছিল।