1 Kings 4:25 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সোলায়মানের সমস্ত রাজত্বকালে দান থেকে বের্-শেবা পর্যন্ত এহুদা ও ইসরাইল প্রত্যেকে যার যার আঙ্গুরলতা ও নিজ নিজ ডুমর গাছের তলে নির্ভয়ে বাস করতো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শলোমন যতদিন বেঁচেছিলেন, দান থেকে বের-শেবা পর্যন্ত যিহূদা ও ইস্রায়েলে প্রত্যেকে নিজের নিজের দ্রাক্ষাক্ষেতের ও ডুমুর গাছের নিচে নিরাপদে বসবাস করত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
শলোমনের সমস্ত অধিকার সময়ে দান অবধি বের্-শেবা পর্য্যন্ত যিহূদা ও ইস্রায়েল প্রত্যেক জন আপন আপন দ্রাক্ষালতার ও আপন আপন ডুমুর বৃক্ষের তলে নির্ভয়ে বাস করিত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
শলোমনের সমস্ত অধিকার-সময়ে দান অবধি বের্-শেবা পর্যন্ত যিহূদা ও ইস্রায়েল প্রত্যেক জন আপন আপন দ্রাক্ষালতার ও আপন আপন ডুমুর বৃক্ষের তলে নির্ভয়ে বাস করিত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শলোমনের জীবনকালে যিহূদা ও ইস্রায়েল, অর্থাৎ দান থেকে বের্-শেবা পর্যন্ত সকলেরই নিজের নিজের আংগুর গাছ ও ডুমুর গাছ ছিল আর তারা নিরাপদে বাস করত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সোলায়মানের জীবনকালে এহুদা ও ইসরাইল, অর্থাৎ দান থেকে বের্-শেবা পর্যন্ত সকলেরই নিজের নিজের আংগুর গাছ ও ডুমুর গাছ ছিল আর তারা নিরাপদে বাস করত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শলোমন যতদিন বেঁচেছিলেন ততদিন দান থেকে বেরশেবা পর্যন্ত যিহুদীয়া ও ইসরায়েলের সকলে নিরাপদে ছিল এবং প্রত্যেকে নিজেদের দ্রাক্ষা ও ডুমুর ক্ষেত ভোগদখল করত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শলোমনের রাজত্বকালে দান থেকে বের্-শেবা পর্যন্ত যিহূদা ও ইস্রায়েলের সমস্ত বাসিন্দা সুখে ও শান্তিতে জীবনযাপন করতো| তারা নিশ্চিন্ত মনে নিজেদের দ্রাক্ষাক্ষেত বা ডুমুর বাগানে বসে সময় কাটাতে পারত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
শলোমনের জীবনকালে যিহূদা ও ইস্রায়েল, অর্থাৎ দান থেকে বের-শেবা পর্যন্ত সকলেরই নিজের নিজের আঙ্গুর গাছ ও ডুমুর গাছ ছিল আর তারা নিরাপদে বাস করত।