1 Kings 4:27 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর বাদশাহ্‌ সোলায়মানের জন্য ও বাদশাহ্‌ সোলায়মানের সঙ্গে ভোজনকারীদের জন্য সেই কর্মকর্তারা প্রত্যেকে যার যার নির্ধারিত মাসে খাদ্য দ্রব্যের আয়োজন করতেন, কিছুরই ত্রুটি করতেন না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
জেলাশাসকেরা প্রত্যেকে তাদের নিরূপিত মাসে রাজা শলোমন ও রাজার টেবিলে বসে যারা ভোজনপান করতেন, তাদের জন্য খাদ্যসম্ভার জোগান দিতেন। তারা খেয়াল রাখতেন যেন কোনো কিছুরই অভাব না হয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর শলোমন রাজার নিমিত্ত ও শলোমন রাজার মেজে ভোজনকারীদের নিমিত্ত পূর্ব্বোক্ত অধ্যক্ষেরা প্রত্যেক জন আপন আপন নিরূপিত মাসে খাদ্য দ্রব্যের আয়োজন করিতেন, কিছুরই ত্রুটী করিতেন না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর শলোমন রাজার নিমিত্ত ও শলোমন রাজার মেজে ভোজনকারীদের নিমিত্ত পূর্বোক্ত অধ্যক্ষেরা প্রত্যেক জন আপন আপন নিরূপিত মাসে খাদ্য দ্রব্যের আয়োজন করিতেন, কিছুরই ত্রুটি করিতেন না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শাসনকর্তাদের প্রত্যেকে তাঁর পালার মাসে রাজা শলোমন ও তাঁর টেবিলে যারা খেতেন তাঁদের সকলের জন্য খাবারের যোগান দিতেন। তাঁরা খেয়াল রাখতেন যেন কোন কিছুরই অভাব না হয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
শাসনকর্তাদের প্রত্যেকে তাঁর পালার মাসে বাদশাহ্‌ সোলায়মান ও তাঁর টেবিলে যারা খেতেন তাঁদের সকলের জন্য খাবারের যোগান দিতেন। তাঁরা খেয়াল রাখতেন যেন কোন কিছুরই অভাব না হয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শলোমন ও তাঁর রাজপ্রাসাদের সকলের জন্য তাঁর নিযুক্ত রাজ্যপালেরা প্রত্যেকে তাঁদের নির্দিষ্ট মাসে যথেষ্ট পরিমাণে খাদ্য জোগান দিতেন। কোন কিছুর ঘাটতি পড়ত না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বছরের প্রত্যেকটি মাসে 12জন প্রাদেশিক শাসনকর্তার একজন শলোমন এবং রাজার টেবিলে ভোজনকারী প্রত্যেকের জন্য নিত্য প্রয়োজনীয় খাবার সামগ্রী পাঠাতেন| তাদের সকলের জন্য তা প্রচুর পরিমাণ হত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
শাসনকর্ত্তাদের প্রত্যেকে নিজের পালার মাসে রাজা শলোমন ও তাঁর টেবিলে যারা খেতেন তাঁদের সকলের জন্য খাবারের জোগান দিতেন। তাঁরা কোনো কিছুরই অভাব পড়তে দিত না।