1 Kings 4:29 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আল্লাহ্‌ সোলায়মানকে বিপুল জ্ঞান ও সুক্ষ্মবুদ্ধি এবং সমুদ্রতীরস্থ বালুকণার মত অন্তরের বিস্তীর্ণতা দিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ঈশ্বর শলোমনকে প্রজ্ঞা ও প্রচুর পরিমাণে অর্ন্তদৃষ্টি এবং সমুদ্রতীরের বালুকণার মতো অগাধ বোধবুদ্ধি দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর ঈশ্বর শলোমনকে বিপুল জ্ঞান ও সূক্ষ্মবুদ্ধি এবং সমুদ্রতীরস্থ বালুকার ন্যায় চিত্তের বিস্তীর্ণতা দিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর ঈশ্বর শলোমনকে বিপুল জ্ঞান ও সূক্ষ্মবুদ্ধি, এবং সমুদ্রতীরস্থ বালুকার ন্যায় চিত্তের বিস্তীর্ণতা দিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঈশ্বর শলোমনকে সাগর পারের বালুকণার মত প্রচুর পরিমাণে জ্ঞান, বিচারবুদ্ধি ও বুঝবার ক্ষমতা দান করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্‌ সোলায়মানকে সাগর পারের বালুকণার মত প্রচুর পরিমাণে জ্ঞান, বিচারবুদ্ধি ও বুঝবার ক্ষমতা দান করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঈশ্বর শলোমনকে দিয়েছিলেন অপরিমেয় জ্ঞান ও বিচক্ষণতা। তাঁর হৃদয়ে দিয়েছিলেন আকাশের মত অসাধারণ উদারতা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর শলোমনকে প্রভূত জ্ঞানী করে তুলেছিলেন| শলোমনের বুদ্ধিমৎতা সাধারণ মানুষের পক্ষে বোঝা প্রায় অসম্ভব ছিল| তিনি বহু বিষয়ে পারদর্শী ছিলেন ও অনেক কিছু গভীর ভাবে বুঝতে পারতেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ঈশ্বর শলোমনকে সাগর পারের বালুকণার মত প্রচুর পরিমাণে জ্ঞান, বিচারবুদ্ধি ও বোঝবার ক্ষমতা দান করছিলেন।