1 Kings 4:31 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ফলে, তিনি সকল লোক থেকে জ্ঞানবান, ইষ্রাহীয় এথন এবং মাহোলের পুত্র হেমন, কল্কোল ও দর্দা, এঁদের থেকেও বেশি জ্ঞানবান হলেন। চারদিকের সমস্ত জাতির মধ্যে তাঁর সুখ্যাতি হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি অন্য যে কোনো লোকের, এমনকি ইষ্রাহীয় এথনের চেয়েও বেশি বিচক্ষণ ছিলেন—মাহোলের ছেলে হেমন, কলকোল ও দর্দার চেয়েও বেশি বিচক্ষণ ছিলেন। আর তাঁর সুখ্যাতি পার্শ্ববর্তী সব দেশে ছড়িয়ে পড়েছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ফলে, তিনি সকল লোক হইতে জ্ঞানবান, ইষ্রাহীয় এথন, এবং মাহোলের পুত্র হেমন, কল্কোল ও দর্দা, ইহাঁদের হইতেও অধিক জ্ঞানবান হইলেন; এবং চারিদিকের সমস্ত জাতির মধ্যে তাঁহার সুখ্যাতি হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ফলে, তিনি সকল লোক হইতে জ্ঞানবান, ইষ্রাহীয় এথন, এবং মাহোলের পুত্র হেমন, কল্কোল ও দর্দা, ইঁহাদের হইতেও অধিক জ্ঞানবান হইলেন; এবং চারিদিকের সমস্ত জাতির মধ্যে তাঁহার সুখ্যাতি হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সমস্ত লোকের চেয়ে, এমন কি, ইষ্রাহীয় এথন এবং মাহোলের ছেলে হেমন, কল্কোল ও দর্দার চেয়েও তিনি বেশী জ্ঞানবান ছিলেন। তাঁর সুনাম আশেপাশের সমস্ত জাতির মধ্যে ছড়িয়ে পড়েছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সমস্ত লোকের চেয়ে, এমন কি, ইষ্রাহীয় এথন এবং মাহোলের ছেলে হেমন, কল্কোল ও দর্দার চেয়েও তিনি বেশী জ্ঞানবান ছিলেন। তাঁর সুনাম আশেপাশের সমস্ত জাতির মধ্যে ছড়িয়ে পড়েছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি ছিলেন সকলের চেয়ে জ্ঞানী, ইষ্রাহীয় এথান, মাহোলের পুত্র হেমান, কালকোল এবং দর্দা—এঁদের সকলের চেয়ে জ্ঞানী ছিলেন শলোমন। তাঁর সুখ্যাতি চারিদিকে সর্বজাতির মধ্যে ছড়িয়ে পড়েছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পৃথিবীর যে কোন ব্যক্তির চেয়েও তিনি বেশী জ্ঞানী ও বুদ্ধিমান ছিলেন| ইষ্রাহীর এথন বা মাহোলের পুত্র হেমন, কল্কোল ও দর্দার চেয়েও তাঁর বুদ্ধি ও বিচক্ষণতা বেশী ছিল| ইস্রায়েল ও যিহূদার চারি দিকের সমস্ত দেশগুলিতে রাজা শলোমনের খ্যাতি ছড়িয়ে পড়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সমস্ত লোকের চেয়ে, এমন কি, ইষ্রাহীয় এথন এবং মাহোলের ছেলে হেমন, কল্কোল ও দর্দার চেয়েও তিনি বেশী জ্ঞানবান ছিলেন। তাঁর সুনাম আশেপাশের সমস্ত জাতির মধ্যে ছড়িয়ে পড়েছিল।