1 Kings 4:33 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তিনি লেবাননের এরস গাছ থেকে প্রাচীরের গাত্রে উৎপন্ন এসোব ঘাস পর্যন্ত গাছগুলোর বর্ণনা করতেন এবং পশু, পাখি, বুকে-হাঁটা প্রাণী ও মাছের বর্ণনা করতেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
লেবাননের দেবদারু থেকে শুরু করে প্রাচীরের গায়ে উৎপন্ন এসোব পর্যন্ত সব গাছপালার বিষয়ে তিনি কথা বললেন। এছাড়াও তিনি পশুদের ও পাখিদের, সরীসৃপদের ও মাছেরও বিষয়ে কথা বললেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তিনি লিবানোনের এরস বৃক্ষ হইতে প্রাচীরের গাত্রে উৎপন্ন এসোব তৃণ পর্য্যন্ত গাছ সকলের বর্ণনা করিতেন, এবং পশু, পক্ষী, উরোগামী জন্তু ও মৎস্যের বর্ণনা করিতেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তিনি লিবানোনের এরস বৃক্ষ হইতে প্রাচীরের গাত্রে উৎপন্ন এসোব তৃণ পর্যন্ত গাছ সকলের বর্ণনা করিতেন, এবং পশু, পক্ষী, উরোগামী জন্তু ও মৎস্যের বর্ণনা করিতেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি লেবাননের এরস গাছ থেকে শুরু করে দেয়ালের গায়ে গজানো হিস্যোপ গাছ পর্যন্ত সমস্ত গাছের বর্ণনা করেছেন। তিনি জীব-জন্তু, পাখী, বুকে-হাঁটা প্রাণী ও মাছেরও বর্ণনা করেছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি লেবাননের এরস গাছ থেকে শুরু করে দেয়ালের গায়ে গজানো হিস্যোপ গাছ পর্যন্ত সমস্ত গাছের বর্ণনা করেছেন। তিনি জীব-জন্তু, পাখী, বুকে-হাঁটা প্রাণী ও মাছেরও বর্ণনা করেছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
লেবাননের সীডার বৃক্ষ থেকে শুরু করে প্রাচীরের গায়ে উৎপন্ন এসোব লতা পর্যন্ত যাবতীয় উদ্ভিদের বর্ণনা তিনি দিতে পারতেন। আবার পশু-পাখী সরীসৃপ ও মাছদের বিষয়ে তাঁর জ্ঞানের অভাব ছিল না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রকৃতি সম্পর্কেও মহারাজ শলোমনের গভীর জ্ঞান ছিল| শলোমন বিভিন্ন গাছপালা থেকে শুরু করে লিবানোনের সুবিশাল মহীরূহ, দ্রাক্ষাকুঞ্জ, পশু, পাখী, সাপখোপ, সব বিষয়েই শিক্ষাদান করেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি লেবাননের এরস গাছ থেকে শুরু করে দেয়ালের গায়ে জন্মানো এসোব গাছ পর্যন্ত সমস্ত গাছের বর্ণনা করেছেন। তিনি জীব জন্তু, পাখী, বুকে হাঁটা প্রাণী ও মাছেরও বর্ণনা করেছেন।