1 Kings 4:34 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর দুনিয়ার যেসব বাদশাহ্ সোলায়মানের জ্ঞানের সংবাদ শুনেছিলেন, তাঁদের কাছ থেকে সর্বদেশীয় লোক সোলায়মানের জ্ঞানের উক্তি শুনতে আসত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সব দেশ থেকে সেইসব লোকজন শলোমনের প্রজ্ঞার কথা শুনতে আসত, যাদের পৃথিবীর সেইসব রাজা পাঠাতেন, যারা তাঁর প্রজ্ঞার বিষয়ে খবর পেয়েছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর পৃথিবীস্থ যে সকল রাজা শলোমনের জ্ঞানের সংবাদ শুনিয়াছিলেন, তাঁহাদের নিকট হইতে সর্ব্বদেশীয় লোক শলোমনের জ্ঞানের উক্তি শুনিতে আসিত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর পৃথিবীস্থ যে সকল রাজা শলোমনের জ্ঞানের সংবাদ শুনিয়াছিলেন, তাঁহাদের নিকট হইতে সর্বদেশীয় লোক শলোমনের জ্ঞানের উক্তি শুনিতে আসিত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পৃথিবীর যে সব রাজারা শলোমনের জ্ঞানের বিষয় শুনেছিলেন তাঁরা তাঁর জ্ঞানপূর্ণ কথা শুনবার জন্য লোকদের পাঠিয়ে দিতেন। এইভাবে সমস্ত জাতির লোক তাঁর কাছে আসত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দুনিয়ার যে সব বাদশাহ্রা সোলায়মানের জ্ঞানের বিষয় শুনেছিলেন তাঁরা তাঁর জ্ঞানপূর্ণ কথা শুনবার জন্য লোকদের পাঠিয়ে দিতেন। এইভাবে সমস্ত জাতির লোক তাঁর কাছে আসত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পৃথিবীর সর্বজাতির লোকেরা তাঁর কাছে জ্ঞানের কথা শুনতে আসত এবং সবদেশের রাজারা তাঁর জ্ঞানের সুখ্যাতি শুনে তাঁর কাছে উপঢৌকন পাঠাতেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সমস্ত দেশের লোকরা রাজা শলোমনের জ্ঞানের কথা শুনতে আসত| সমস্ত দেশের রাজারা তাঁদের রাজ্যের জ্ঞানী ব্যক্তিদের শলোমনের কাছে তাঁর জ্ঞানগর্ভ কথা শোনবার জন্য পাঠাতেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পৃথিবীর যে সব রাজারা শলোমনের জ্ঞানের বিষয় শুনেছিলেন তাঁরা তাঁর জ্ঞানপূর্ণ কথা শুনবার জন্য লোকদের পাঠিয়ে দিতেন। আর সমস্ত জাতির লোক তাঁর কাছে আসত।