1 Kings 5:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর টায়ারের বাদশাহ্ হীরম সোলায়মানের কাছে তাঁর গোলামদেরকে পাঠালেন; কেননা লোকেরা তাঁর পিতার স্থানে তাঁকেই বাদশাহ্র পদে অভিষেক করেছে, তিনি এই কথা শুনেছিলেন; বাস্তবিক হীরম দাউদকে বরাবর মহব্বত করতেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সোরের রাজা হীরম যখন শুনেছিলেন যে শলোমন তাঁর বাবার স্থানে রাজপদে অভিষিক্ত হয়েছেন, তখন শলোমনের কাছে তিনি তাঁর প্রতিনিধিদের পাঠালেন, কারণ দাউদের সঙ্গে সবসময় তাঁর এক সুসম্পর্ক বজায় ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সোরের রাজা হীরম শলোমনের নিকটে আপন দাসগণকে পাঠাইলেন; কেননা লোকেরা তাঁহার পিতার স্থানে তাঁহাকেই রাজপদে অভিষেক করিয়াছে, তিনি এই কথা শুনিয়াছিলেন; বাস্তবিক হীরম দায়ূদকে বরাবর ভালবাসিতেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সোরের রাজা হীরম শলোমনের নিকটে আপন দাসগণকে পাঠাইলেন; কেননা লোকেরা তাঁহার পিতার স্থানে তাঁহাকেই রাজপদে অভিষেক করিয়াছে, তিনি এই কথা শুনিয়াছিলেন; বাস্তবিক হীরম দায়ূদকে বরাবর ভালবাসিতেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সোরের রাজা হীরম যখন শুনলেন যে, শলোমনকে তাঁর বাবার জায়গায় রাজপদে অভিষেক করা হয়েছে তখন তাঁর লোকদের তিনি শলোমনের কাছে পাঠালেন, কারণ দায়ূদের সংগে তাঁর সব সময়ই বন্ধুত্বের সমপর্ক ছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
টায়ারের বাদশাহ্ হীরম যখন শুনলেন যে, সোলায়মানকে তাঁর বাবার জায়গায় রাজপদে অভিষেক করা হয়েছে তখন তাঁর লোকদের তিনি সোলায়মানের কাছে পাঠালেন, কারণ দাউদের সংগে তাঁর সব সময়ই বন্ধুত্বের সম্পর্ক ছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
টায়ারের রাজা হীরাম ছিলেন দাউদের চিরদিনের বন্ধু। তিনি যখন শুনলেন শলোমন তাঁর পিতার সিংহাসনে অভিষিক্ত হয়েছেন তখন তিনি তাঁর কাছে রাজদূত পাঠালেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সোরের রাজা হীরম ছিলেন রাজা শলোমনের পিতা দায়ুদের বন্ধু| হীরম যখন খবর পেলেন দায়ুদের পরে শলোমন নতুন রাজা হয়েছেন, তিনি তাঁর দাসদের শলোমনের কাছে পাঠালেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সোরের রাজা হীরম যখন শুনলেন যে, শলোমনকে তাঁর বাবার জায়গায় রাজপদে অভিষেক করা হয়েছে তখন তাঁর দাসদের তিনি শলোমনের কাছে পাঠালেন, কারণ দায়ূদের সঙ্গে হীরমের সব দিন ই বন্ধুত্বের সম্পর্ক ছিল।