1 Kings 5:11 — Compare Translations

8 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সোলায়মান হীরমের বাড়ির খাদ্যদ্রব্যের জন্য তাঁকে বিশ হাজার কোর গম ও বিশ কোর ছেঁচা জলপাইয়ের তেল দিতেন; এভাবে সোলায়মান প্রতি বছর হীরমকে দিতেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবং শলোমন হীরমের পরিবারের জন্য খাদ্যসম্ভাররূপে 20,000 বাত মাড়াই করা জলপাই তেলের পাশাপাশি 20,000 কোর গম তাঁকে দিলেন। বছরের পর বছর শলোমন হীরমের জন্য এমনটি করে গেলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর শলোমন হীরমের বাটীর ভক্ষ্যের জন্য তাঁহাকে বিশ সহস্র কোর গোম ও উখলিতে প্রস্তুত বিশ কোর তৈল দিতেন; এইরূপে শলোমন বৎসর বৎসর হীরমকে দিতেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর শলোমন হীরমের বাটীর ভক্ষ্যের জন্য তাঁহাকে বিশ সহস্র কোর গম ও উখলিতে প্রস্তুত বিশ কোর তৈল দিতেন; এইরূপে শলোমন বৎসর বৎসর হীরমকে দিতেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আর শলোমন হীরমকে তাঁর রাজবাড়ীর লোকদের খাবারের জন্য তিন হাজার ছ’শো টন গম ও চার হাজার আটশো লিটার জলপাইয়ের খাঁটি তেল দিলেন। শলোমন এইভাবে বছরের পর বছর তা দিতে থাকলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আর সোলায়মান হীরমকে তাঁর রাজবাড়ীর লোকদের খাবারের জন্য তিন হাজার ছ’শো টন গম ও চার হাজার আটশো লিটার জলপাইয়ের খাঁটি তেল দিলেন। সোলায়মান এইভাবে বছরের পর বছর তা দিতে থাকলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এবং শলোমন প্রতি বছর হীরামের রাজবাড়ীর জন্য দুশো হাজার কোর গম এবং দুশো হাজার কোর খাঁটি জলপাই তেল জোগানের ব্যবস্থা করে দিলেন।
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর শলোমন হীরমকে তাঁর রাজবাড়ীর লোকদের খাবারের জন্য তিন হাজার ছশো টন গম ও চার হাজার আটশো লিটার খাঁটি তেল দিলেন। শলোমন বছরের পর বছর তা দিতে থাকলেন।