1 Kings 5:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর মাবুদ তাঁর ওয়াদা অনুসারে সোলায়মানকে জ্ঞান দিলেন। আর হীরম ও সোলায়মানের মধ্যে শান্তি ছিল এবং তাঁরা দু’জনে চুক্তি করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু তাঁর নিজের করা প্রতিজ্ঞানুসারে শলোমনকে সুবিবেচনা দিলেন। হীরম ও শলোমনের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্ক ছিল, এবং তারা দুজন এক চুক্তি স্বাক্ষরিত করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সদাপ্রভু আপন প্রতিজ্ঞানুসারে শলোমনকে জ্ঞান দিলেন। আর হীরমের ও শলোমনের মধ্যে শান্তি ছিল, এবং তাঁহারা দুই জনে নিয়ম করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সদাপ্রভু আপন প্রতিজ্ঞানুসারে শলোমনকে জ্ঞান দিলেন। আর হীরমের ও শলোমনের মধ্যে শান্তি ছিল, এবং তাঁহারা দুই জনে নিয়ম করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু তাঁর প্রতিজ্ঞা অনুসারে শলোমনকে জ্ঞান দিলেন। হীরম ও শলোমনের মধ্যে শান্তির সম্বন্ধ ছিল এবং তাঁরা দু’জনে একটা চুক্তি করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ তাঁর ওয়াদা অনুসারে সোলায়মানকে জ্ঞান দিলেন। হীরম ও সোলায়মানের মধ্যে শান্তির সম্বন্ধ ছিল এবং তাঁরা দু’জনে একটা চুক্তি করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর তাঁর প্রতিশ্রুতি অনুযায়ী শলোমনকে প্রজ্ঞা দান করেছিলেন। হীরাম ও শলোমনের মধ্যে প্রীতির সম্পর্ক অটুট ছিল। তাঁরা দুজনে একটা সন্ধিচুক্তি করেছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রতিশ্রুতি মতো প্রভু শলোমনকে অন্তর্দৃষ্টি ও জ্ঞান দিয়েছিলেন এবং রাজা হীরম ও শলোমনের মধ্যে শান্তি বজায় ছিল| তাঁরা দুজনে নিজেদের মধ্যে একটি চুক্তি করেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভু তাঁর প্রতিজ্ঞা অনুসারে শলোমনকে জ্ঞান দিলেন। হীরম ও শলোমনের মধ্যে শান্তির সম্বন্ধ ছিল এবং তাঁরা দুজনে একটা চুক্তি করলেন।