1 Kings 5:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তিনি মাসিক পালাক্রমে তাদের দশ হাজার জনকে লেবাননে প্রেরণ করতেন; তারা এক এক মাস লেবাননে থাকতো ও দুই মাস বাড়িতে থাকতো। বাদশাহ্র কর্মাধীন সেই লোকদের নেতা ছিলেন অদোনীরাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রতি মাসে পালা করে দশ-দশ হাজার লোককে তিনি লেবাননে পাঠাতেন, ফলস্বরূপ এক মাস তারা লেবাননে ও দুই মাস ঘরে কাটাত। অদোনীরাম বেগার শ্রমিকদের দেখাশোনার দায়িত্বে ছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তিনি মাসিক পালাক্রমে তাহাদের দশ সহস্র জনকে লিবানোনে প্রেরণ করিতেন; তাহারা এক এক মাস লিবানোনে থাকিত, ও দুই দুই মাস বাটীতে থাকিত; এবং অদোনীরাম [রাজার] কর্ম্মাধীন সেই লোকদের অধ্যক্ষ ছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তিনি মাসিক পালাক্রমে তাহাদের দশ সহস্র জনকে লিবানোনে প্রেরণ করিতেন; তাহারা এক এক মাস লিবানোনে থাকিত, ও দুই দুই মাস বাটীতে থাকিত; এবং অদোনীরাম [রাজার] কর্মাধীন সেই লোকদের অধ্যক্ষ ছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
প্রতি মাসে পালা পালা করে তাদের মধ্য থেকে তিনি দশ হাজার লোককে লেবাননে পাঠাতেন। তারা একমাস লেবাননে থাকত আর দু’মাস থাকত নিজের বাড়ীতে। তাদের এই কাজের দেখাশোনার ভার ছিল অদোনীরামের উপর।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
প্রতি মাসে পালা পালা করে তাদের মধ্য থেকে তিনি দশ হাজার লোককে লেবাননে পাঠাতেন। তারা একমাস লেবাননে থাকত আর দু’মাস থাকত নিজের বাড়ীতে। তাদের এই কাজের দেখাশোনার ভার ছিল অদোনীরামের উপর।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অদোনিরামকে তিনি এদের অধ্যক্ষ নিযুক্ত করেছিলেন। এই মজুরদের তিনি দশ হাজার করে তিনটি ভাগে ভাগ করেছিলেন এবং প্রতেক দল একমাস করে লেবাননে এবং দুমাস করে বাড়িতে থাকত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তিনি এই সমস্ত লোকদের খবরদারি করার জন্য অদোনীরাম নামে এক ব্যক্তিকে প্রধান হিসেবে নির্বাচিত করেন| শলোমন এই 30,000 লোককে 10,000 লোকের তিনটি দলে ভাগ করে দিয়েছিলেন| লিবানোনে এক মাস কাজ করবার পর প্রত্যেকটি দলের লোকরা বাড়ী যেত এবং দু মাস বিশ্রাম নিত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
প্রতি মাসে পালা পালা করে তাদের মধ্য থেকে তিনি দশ হাজার লোককে লেবাননে পাঠাতেন। তারা একমাস লেবাননে থাকত আর দু মাস থাকত নিজের বাড়িতে। তাদের এই কাজের দেখাশোনার ভার ছিল অদোনীরামের উপর।