1 Kings 5:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর মসৃণ করা পাথর দ্বারা গৃহের ভিত্তিমূল স্থাপন করার জন্য তারা বাদশাহ্‌র হুকুম অনুসারে বড় বড় পাথর ও বহুমূল্য পাথর কেটে আনলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রাজার আদেশে তারা পাথর খাদান থেকে উৎকৃষ্ট মানের বড়ো বড়ো পাথরের চাঙড় কেটে তুলত, যা দিয়ে মন্দিরের জন্য আকর্ষণীয় ভিত্তিপ্রস্তর তৈরি হতে যাচ্ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তক্ষিত প্রস্তর দ্বারা গৃহের ভিত্তিমূল স্থাপনার্থে তাহারা রাজার আজ্ঞানুসারে বৃহৎ বৃহৎ প্রস্তর, বহুমূল্য প্রস্তর, কাটিয়া আনিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তক্ষিত প্রস্তর দ্বারা গৃহের ভিত্তিমূল স্থাপনার্থে তাহারা রাজার আজ্ঞানুসারে বৃহৎ বৃহৎ প্রস্তর, বহুমূল্য প্রস্তর, কাটিয়া আনিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
উপাসনা-ঘরের ভিত্তি গাঁথবার জন্য তারা রাজার আদেশে খাদ থেকে বড় বড় দামী পাথর কেটে তুলে আনত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বায়তুল-মোকাদ্দসের ভিত্তি গাঁথবার জন্য তারা বাদশাহ্‌র হুকুমে খাদ থেকে বড় বড় দামী পাথর কেটে তুলে আনত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজার আদেশে তারা মন্দিরের ভিত্তি স্থাপন করার জন্য বিরাট বিরাট মূল্যবান পাথর কেটে তুলেছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রাজা শলোমন শ্রমিকদের মন্দিরের ভিত বানানোর জন্য বড় দামী পাথর কাটার নির্দেশ দিয়েছিলেন| এই সমস্ত পাথরগুলি খুব সাবধানে কাটা হত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
উপাসনা ঘরের ভিত্তি গাঁথবার জন্য তারা রাজার আদেশে খাদ থেকে বড় বড় দামী পাথর কেটে তুলে আনত।