1 Kings 5:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আপনি জানেন, আমার পিতা দাউদ তাঁর চারদিকে যুদ্ধের দরুন তাঁর আল্লাহ্ মাবুদের নামের উদ্দেশে গৃহ নির্মাণ করতে পারেন নি; কিন্তু শেষে মাবুদ সেসব তাঁর পদানত করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“আপনি জানেন, যেহেতু সবদিক থেকেই আমার বাবা দাউদের বিরুদ্ধে যুদ্ধ চালানো হল, তাই যতদিন না সদাপ্রভু তাঁর শত্রুদের তাঁর পদতলে এনেছিলেন, তিনি তাঁর ঈশ্বর সদাপ্রভুর নামের উদ্দেশে এক মন্দির নির্মাণ করতে পারেননি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আপনি জানেন, আমার পিতা দায়ূদ তাঁহার চারিদিকে যুদ্ধ প্রযুক্ত আপন ঈশ্বর সদাপ্রভুর নামের উদ্দেশে গৃহ নির্ম্মাণ করিতে পারেন নাই; কিন্তু শেষে সদাপ্রভু সে সমস্ত তাঁহার পদতলস্থ করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আপনি জানেন, আমার পিতা দায়ূদ তাঁহার চারিদিকে যুদ্ধ প্রযুক্ত আপন ঈশ্বর সদাপ্রভুর নামের উদ্দেশে গৃহ নির্মাণ করিতে পারেন নাই; কিন্তু শেষে সদাপ্রভু সেই সমস্ত তাঁহার পদতলস্থ করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“আমার বাবা দায়ূদের বিরুদ্ধে চারদিক থেকে যুদ্ধ হয়েছিল, তাই যতদিন সদাপ্রভু তাঁর শত্রুদের তাঁর পায়ের তলায় না আনলেন ততদিন তিনি তাঁর ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে কোন উপাসনা-ঘর তৈরী করতে পারেন নি। আপনি তো এই সব কথা জানেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“আমার পিতা দাউদের বিরুদ্ধে চারদিক থেকে যুদ্ধ হয়েছিল, তাই যতদিন মাবুদ তাঁর শত্রুদের তাঁর পায়ের তলায় না আনলেন ততদিন তিনি তাঁর মাবুদ আল্লাহ্র উদ্দেশে কোন এবাদত-খানা তৈরী করতে পারেন নি। আপনি তো এই সব কথা জানেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আপনি জানেন যে আমার পিতা দাউদ তাঁর চারিদিকের শত্রুদের সঙ্গে সর্বদা যুদ্ধবিগ্রহে ব্যস্ত থাকায় তাঁর প্রভু পরমেশ্বরের জন্য কোন মন্দির নির্মাণ করতে পারেন নি। তবে শেষকালে প্রভু পরমেশ্বর তাদের সকলকেই তাঁর পদানত করেছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“আপনার নিশ্চয়ই মনে আছে, আমার পিতা রাজা দায়ুদকে তাঁর চারপাশে অনেক যুদ্ধ করতে হয়েছিল যত দিন পর্যন্ত না প্রভু তাঁকে তাদের উপর বিজয়ী হতে দেন, যে কারণে প্রভু, তাঁর ঈশ্বরের সম্মানে কোনো মন্দির বানানোর সময় পাননি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“আমার বাবা দায়ূদের বিরুদ্ধে চারদিক থেকে যুদ্ধ হয়েছিল, তাই যতদিন সদাপ্রভু তাঁর শত্রুদের তাঁর পায়ের তলায় না আনলেন ততদিন তিনি তাঁর ঈশ্বর সদাপ্রভুর নামে কোনো উপাসনা ঘর তৈরী করতে পারেন নি। আপনি তো এই সব কথা জানেন।