1 Kings 5:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর এখন আমার আল্লাহ্‌ মাবুদ চারদিকে আমাকে বিশ্রাম দিয়েছেন; বিপক্ষ কেউ নেই, বিপদ-ঘটনাও কিছুই নেই।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু এখন আমার ঈশ্বর সদাপ্রভু সবদিক থেকেই আমাকে বিশ্রাম দিয়েছেন, এবং এখন আর কোনও প্রতিপক্ষ বা দুর্বিপাক নেই।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর এখন আমার ঈশ্বর সদাপ্রভু চারিদিকে আমাকে বিশ্রাম দিয়াছেন; বিপক্ষ কেহ নাই, বিপদ-ঘটনাও কিছুই নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর এখন আমার ঈশ্বর সদাপ্রভু চারিদিকে আমাকে বিশ্রাম দিয়াছেন; বিপক্ষ কেহ নাই, বিপদ-ঘটনাও কিছুই নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু এখন আমার ঈশ্বর সদাপ্রভু সব দিক থেকেই আমাকে শান্তি দিয়েছেন। এখন আমার কোন শত্রু নেই এবং কোন দুর্ঘটনাও ঘটে নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু এখন আমার মাবুদ আল্লাহ্‌ সব দিক থেকেই আমাকে শান্তি দিয়েছেন। এখন আমার কোন শত্রু নেই এবং কোন দুর্ঘটনাও ঘটে নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এখন আমার প্রভু পরমেশ্বর সব দিক থেকেই আমাকে শান্তিতে রেখেছেন। আমার কোন শত্রু নেই, আর কোন দিক থেকে আক্রমণেরও সম্ভাবনা নেই।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু এখন প্রভু, আমার ঈশ্বরের ইচ্ছায় আমার রাজ্যের সর্বত্র শান্তি বিরাজ করছে| আমার কোন শত্রু নেই| আমার প্রজাদেরও কোন বিপদের সম্ভাবনা নেই|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু এখন আমার ঈশ্বর সদাপ্রভু সব দিক থেকেই আমাকে বিশ্রাম দিয়েছেন। এখন আমার কোনো শত্রু নেই এবং কোনো দুর্ঘটনাও ঘটেনি।