1 Kings 5:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সোলায়মানের কথা শুনে হীরম বড় আনন্দিত হয়ে বললেন, আজ মাবুদ ধন্য হোন, যেহেতু তিনি দাউদকে জ্ঞানবান পুত্র দিয়ে এই মহাজাতির নেতা করেছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শলোমনের কাছ থেকে এই খবর পেয়ে হীরম খুব খুশি হয়ে বললেন, “আজ সদাপ্রভুর প্রশংসা হোক, কারণ তিনি দাউদকে এই বিশাল দেশটি শাসন করার জন্য বিচক্ষণ এক ছেলে দিয়েছেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
শলোমনের কথা শুনিয়া হীরম বড় আনন্দিত হইয়া কহিলেন, অদ্য সদাপ্রভু ধন্য, যেহেতু তিনি দায়ূদকে জ্ঞানবান পুত্র দিয়া এই মহাজাতির অধ্যক্ষ করিয়াছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
শলোমনের কথা শুনিয়া হীরম বড় আনন্দিত হইয়া কহিলেন, অদ্য সদাপ্রভু ধন্য, যেহেতু তিনি দায়ূদকে জ্ঞানবান পুত্র দিয়া এই মহাজাতির অধ্যক্ষ করিয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শলোমনের কাছ থেকে এই খবর পেয়ে হীরম খুব খুশী হয়ে বললেন, “আজ সদাপ্রভুর গৌরব হোক, কারণ এই মহান জাতির উপরে রাজত্ব করবার জন্য দায়ূদকে তিনি এমন একটি জ্ঞানী ছেলে দান করেছেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সোলায়মানের কাছ থেকে এই খবর পেয়ে হীরম খুব খুশী হয়ে বললেন, “আজ মাবুদের প্রশংসা হোক, কারণ এই মহান জাতির উপরে রাজত্ব করবার জন্য দাউদকে তিনি এমন একটি জ্ঞানী ছেলে দান করেছেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শলোমনের বার্তা শুনে হীরাম খুব আনন্দিত হয়ে বললেন, প্রভু পরমেশ্বরের ধন্যবাদ হোক যে তিনি এই মহান জাতির উপর রাজত্ব করার জন্য দাউদকে একটি জ্ঞানবান পুত্র দিয়েছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হীরম শলোমনের এই অনুরোধ শুনে খুবই খুশি হলেন| তিনি আনন্দিত হয়ে বললেন, “প্রভুকে আমি আমার অশেষ ধন্যবাদ জানাই, কারণ এই মহান সাম্রাজ্য শাসনের জন্য তিনি রাজা দায়ুদকে একজন বুদ্ধিমান পুত্র উপহার দিয়েছেন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
শলোমনের কাছ থেকে এই খবর পেয়ে হীরম খুব খুশী হয়ে বললেন, “আজ সদাপ্রভুর গৌরব হোক, কারণ এই মহান জাতির উপরে রাজত্ব করবার জন্য দায়ূদকে তিনি এমন একটি জ্ঞানী ছেলে দান করেছেন।”