1 Kings 5:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে হীরম সোলায়মানের কাছে লোক পাঠিয়ে বললেন, আপনি আমার কাছে যে কথা বলে পাঠিয়েছেন, তা আমি শুনলাম; আমি এরস কাঠ ও দেবদারু কাঠ সম্বন্ধে আপনার সমস্ত অভীষ্ট সিদ্ধ করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই হীরম শলোমনের কাছে এই খবর পাঠালেন: “আপনি আমায় যে খবর পাঠিয়েছেন, তা আমি পেয়েছি এবং দেবদারু ও চিরহরিৎ গাছের কাঠ জোগানোর সম্বন্ধে আপনি আমার কাছে যা যা চেয়েছেন, আমি সেসবকিছু করব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে হীরম শলোমনের কাছে লোক পাঠাইয়া কহিলেন, আপনি আমার কাছে যে কথা বলিয়া পাঠাইয়াছেন, তাহা আমি শুনিলাম; আমি এরসকাষ্ঠ ও দেবদারুকাষ্ঠ সম্বন্ধে আপনার সমস্ত অভীষ্ট সিদ্ধ করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে হীরম শলোমনের কাছে লোক পাঠাইয়া কহিলেন, আপনি আমার কাছে যে কথা বলিয়া পাঠাইয়াছেন, তাহা আমি শুনিলাম; আমি এরসকাষ্ঠ ও দেবদারুকাষ্ঠ সম্বন্ধে আপনার সমস্ত অভীষ্ট সিদ্ধ করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হীরম শলোমনকে এই খবর পাঠালেন, “আপনার পাঠানো খবর আমি পেয়েছি। এরস ও বেরস কাঠের ব্যাপারে আপনার সব ইচ্ছাই আমি পূর্ণ করব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হীরম সোলায়মানকে এই খবর পাঠালেন, “আপনার পাঠানো খবর আমি পেয়েছি। এরস ও বেরস কাঠের ব্যাপারে আপনার সব ইচ্ছাই আমি পূর্ণ করব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হীরাম তারপর শলোমনের কাছে সংবাদ পাঠিয়ে বললেন, আপনার প্রেরিত বার্তা আমি পেয়েছি। সীডার ও দেবদারু কাঠের ব্যাপারে আমি আপনার সমস্ত চাহিদা পূরণ করব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর হীরম শলোমনকে খবর পাঠালেন, “তোমার অনুরোধের কথা জানলাম| তোমার যতগুলি এরস গাছ ও দেবদারু গাছের প্রয়োজন আমি তোমায় দেব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হীরম শলোমনকে এই খবর পাঠালেন, “আপনার পাঠানো খবর আমি পেয়েছি। এরস ও দেবদারু কাঠের ব্যাপারে আপনার সব ইচ্ছাই আমি পূর্ণ করব।