1 Kings 6:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মিসর দেশ থেকে বনি-ইসরাইলদের বের হয়ে আসার পর চার শত আশি বছরে, ইসরাইলের উপরে সোলায়মানের রাজত্বের চতুর্থ বছরের সিব মাসে অর্থাৎ দ্বিতীয় মাসে সোলায়মান মাবুদের উদ্দেশে গৃহ নির্মাণ করতে আরম্ভ করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইস্রায়েলীরা মিশর থেকে বের হয়ে আসার পর 480 তম বছরে, ইস্রায়েলের উপর শলোমনের রাজত্বের চতুর্থ বছরে, বছরের দ্বিতীয় মাসে, অর্থাৎ সিব মাসে তিনি সদাপ্রভুর মন্দির নির্মাণ করতে শুরু করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
মিসর দেশ হইতে ইস্রায়েল-সন্তানদের বাহির হইয়া আসিবার পর চারি শত আশী বৎসরে, ইস্রায়েলের উপরে শলোমনের রাজত্বের চতুর্থ বৎসরের সিব মাসে অর্থাৎ দ্বিতীয় মাসে শলোমন সদাপ্রভুর উদ্দেশে গৃহ নির্ম্মাণ করিতে আরম্ভ করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
মিসর দেশ হইতে ইস্রায়েল-সন্তানদের বাহির হইয়া আসিবার পর চারি শত আশি বৎসরে, ইস্রায়েলের উপরে শলোমনের রাজত্বের চতুর্থ বৎসরের সিব মাসে অর্থাৎ দ্বিতীয় মাসে শলোমন সদাপ্রভুর উদ্দেশে গৃহ নির্মাণ করিতে আরম্ভ করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মিসর দেশ থেকে ইস্রায়েলীয়দের বেরিয়ে আসবার পর চারশো আশি বছরের সময় ইস্রায়েলীয়দের উপর শলোমনের রাজত্বের চতুর্থ বৎসরের সিব মাসে, অর্থাৎ দ্বিতীয় মাসে শলোমন সদাপ্রভুর ঘরটি তৈরী করতে শুরু করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মিসর দেশ থেকে বনি-ইসরাইলদের বেরিয়ে আসবার পর চারশো আশি বছরের সময় বনি-ইসরাইলদের উপর সোলায়মানের রাজত্বের চতুর্থ বছরের সিব মাসে, অর্থাৎ দ্বিতীয় মাসে সোলায়মান মাবুদের ঘরটি তৈরী করতে শুরু করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েলীরা মিশর দেশ ছেড়ে চলে আসার চারশো আশি বছর পরে এবং ইসরায়েলীদের উপর শলোমনের রাজত্বের চতুর্থ বছরে সিব মাসে অর্থাৎ বছরের দ্বিতীয় মাসে শলোমন প্রভু পরমেশ্বরের মন্দির নির্মাণের কাজ শুরু করেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইস্রায়েলের লোকরা মিশর থেকে চলে আসার 480 বছর পরে এবং তাঁর রাজত্বের চার বছরের মাথায়, রাজা শলোমন ঈশ্বরের মন্দির নির্মাণের কাজ শুরু করেন| এটি ছিল ঐ বছরের দ্বিতীয় মাস বা সিব মাস|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মিশর দেশ থেকে ইস্রায়েলীয়দের বেরিয়ে আসার চারশো আশি বছর পর দিনের ইস্রায়েলীয়দের উপর শলোমনের রাজত্বের চতুর্থ বৎসরের সিব মাসে, অর্থাৎ দ্বিতীয় মাসে শলোমন সদাপ্রভুর ঘরটি তৈরী করতে শুরু করলেন।