1 Kings 6:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি এই গৃহ নির্মাণ করছো; ভাল, যদি আমার সমস্ত বিধি-পথে চল, আমার সমস্ত অনুশাসন পালন কর ও আমার সমস্ত হুকুম গ্রহণ করে সেই অনুসারে চল, তবে আমি তোমার পিতা দাউদকে যা বলেছি, আমার সেই কালাম তোমার পক্ষে সফল করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তুমি যদি আমার বিধিবিধান অনুসরণ করো, আমার নিয়মকানুন পালন করো ও আমার আদেশগুলি মেনে সেগুলির বাধ্য হও, তবে তোমার তৈরি করা এই মন্দিরের বিষয়ে আমি তোমার বাবা দাউদের কাছে যে প্রতিজ্ঞাটি করলাম, তা তোমার মাধ্যমেই আমি পূরণ করব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি এই গৃহ নির্ম্মাণ করিতেছ; ভাল, যদি আমার সমস্ত বিধি-পথে চল, আমার শাসন সকল পালন কর, ও আমার সমস্ত আজ্ঞা গ্রহণ করিয়া তদনুসারে চল, তবে আমি তোমার পিতা দায়ূদকে যাহা বলিয়াছি, আমার সেই বাক্য তোমার পক্ষে সফল করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি এই গৃহ নির্মাণ করিতেছ; ভাল, যদি আমার সমস্ত বিধি-পথে চল, আমার শাসন সকল পালন কর, ও আমার সমস্ত আজ্ঞা গ্রহণ করিয়া তদনুসারে চল, তবে আমি তোমার পিতা দায়ূদকে যাহা বলিয়াছি, আমার সেই বাক্য তোমার পক্ষে সফল করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“তুমি যদি আমার নির্দেশ মত চল, আমার সব নিয়ম পালন কর এবং আমার সমস্ত আদেশের বাধ্য হও তাহলে যে উপাসনা-ঘরটি তুমি তৈরী করছ তার বিষয়ে আমি তোমার বাবা দায়ূদের কাছে যা প্রতিজ্ঞা করেছি তা আমি তোমার মধ্য দিয়ে পূর্ণ করব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“তুমি যদি আমার নির্দেশ মত চল, আমার সব নিয়ম পালন কর এবং আমার সমস্ত হুকুমের বাধ্য হও তাহলে যে এবাদত-খানাটি তুমি তৈরী করছ তার বিষয়ে আমি তোমার পিতা দাউদের কাছে যা ওয়াদা করেছি তা আমি তোমার মধ্য দিয়ে পূর্ণ করব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই যে মন্দির তুমি নির্মাণ করছ সে সম্বন্ধে আমি তোমায় এই কথাই বলতে চাই যে, যদি তুমি সমস্ত বিধি নির্দেশ ও অনুশাসন পালন করে চল তাহলেই তোমার সম্পর্কে তোমার পিতা দাউদের কাছে যে প্রতিশ্রুতি আমি দিয়েছিলাম, তা রক্ষা করব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“যদি তুমি আমার বিধি এবং নির্দেশগুলি মেনে চলো তাহলে আমি তোমার যা যা করব বলে তোমার পিতা দায়ুদকে প্রতিশ্রুতি দিয়েছিলাম তা পালন করব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“তুমি যদি আমার নির্দেশ মত চল, আমার সব নিয়ম পালন কর এবং আমার সমস্ত আদেশের বাধ্য হও তাহলে যে উপাসনা ঘরটি তুমি তৈরী করছ তার বিষয়ে আমি তোমার বাবা দায়ূদের কাছে যা প্রতিজ্ঞা করেছি তা আমি তোমার মধ্য দিয়ে পূর্ণ করব।