1 Kings 6:18 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর গৃহের মধ্যে এরস কাঠে বার্তাকী ও বিকশিত ফুল খোদাই করা হল; সকলই এরস কাঠের হল, কিছুমাত্র পাথর দেখা গেলো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মন্দিরের ভিতরদিকে দেবদারু কাঠ খোদাই করে লাউ-এর মতো ফলের ও প্রস্ফুটিত ফুলের আকার গড়ে দেওয়া হল। সেখানে সবকিছুই ছিল দেবদারু কাঠের; কোনো পাথর দেখা যাচ্ছিল না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর গৃহমধ্যে এরসকাষ্ঠে বার্ত্তাকী ও বিকসিত পুষ্প ক্ষোদা হইল; সকলই এরসকাষ্ঠময় হইল, কিছুমাত্র প্রস্তর দৃষ্ট হইল না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর গৃহমধ্যে এরসকাষ্ঠে বার্তাকী ও বিকসিত পুষ্প ক্ষোদা হইল; সকলই এরসকাষ্ঠময় হইল, কিছুমাত্র প্রস্তর দৃষ্ট হইল না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
উপাসনা-ঘরের মধ্যেকার এরস কাঠের উপরে লতানো গাছের ফল ও ফোটা ফুল খোদাই করা হল। সব কিছু এরস কাঠের ছিল, কোন পাথর দেখা যাচ্ছিল না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বায়তুল-মোকাদ্দসের মধ্যেকার এরস কাঠের উপরে লতানো গাছের ফল ও ফোটা ফুল খোদাই করা হল। সব কিছু এরস কাঠের ছিল, কোন পাথর দেখা যাচ্ছিল না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মন্দিরের ভিতরের দেওয়াল সীডার কাঠের তক্তা দিয়ে সম্পূর্ণ ঢাকা ছিল। সেইজন্য দেওয়ালের পাথর দেখা যেত না। দেওয়ালের কাঠে খোদাই করে লাউ জাতীয় ফুল এবং প্রস্ফুটিত ফুলের নকশা করা হয়েছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এখানকার দেওয়াল এবং ছাদও একই ভাবে এরসকাঠে ঢাকা ছিল| দেওয়ালের কোন পাথরই দেখা যেত না| দেওয়ালে এরস কাঠের নানা ধরণের ফুল ও লতাপাতার ছবি খোদাই করা ছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
উপাসনা ঘরের মধ্যেকার এরস কাঠের উপরে লতানো গাছের ফল ও ফোঁটা ফুল খোদাই করা হল। সব কিছু এরস কাঠের ছিল, কোনো পাথর দেখা যাচ্ছিল না।