1 Kings 6:19 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আল্লাহ্র শরীয়ত-সিন্দুক স্থাপন করার জন্য পবিত্র স্থানের ভিতরে তিনি একটি অন্তর্গৃহ প্রস্তুত করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভুর নিয়ম-সিন্দুকটি রাখার জন্যই তিনি মন্দিরের মধ্যে অভ্যন্তরীণ পবিত্র স্থানটি প্রস্তুত করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর ঈশ্বরের নিয়ম-সিন্দুক স্থাপনার্থে গৃহের ভিতরে তিনি এক অন্তর্গৃহ প্রস্তুত করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর ঈশ্বরের নিয়ম-সিন্দুক স্থাপনার্থে গৃহের ভিতরে তিনি এক অন্তর্গৃহ প্রস্তুত করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
উপাসনা-ঘরের মধ্যে সদাপ্রভুর ব্যবস্থা-সিন্দুকটি বসাবার জন্য শলোমন এইভাবে মহাপবিত্র স্থানটা প্রস্তুত করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বায়তুল-মোকাদ্দসের মধ্যে মাবুদের সাক্ষ্য-সিন্দুকটি বসাবার জন্য সোলায়মান এইভাবে মহাপবিত্র স্থানটা প্রস্তুত করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মন্দিরের ভিতরে মহাপবিত্র স্থানটি তৈরী করা হল প্রভু পরমেশ্বরের উপস্থিতির প্রতীক চুক্তি সিন্দুক রাখার জন্য।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভুর সাক্ষ্যসিন্দুকটি রাখার জন্য শলোমন মন্দিরের একেবারে পেছনদিকে বিশেষ ভাবে ঘরটি নির্মাণ করেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
উপাসনা ঘরের মধ্যে সদাপ্রভুর নিয়ম সিন্দুকটি বসাবার জন্য শলোমন এই ভাবে মহাপবিত্র স্থানটা তৈরী করলেন।