1 Kings 6:22 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি সমস্ত গৃহটি সোনা দিয়ে মুড়িয়ে দিলেন, যে পর্যন্ত সমস্ত গৃহের কাজ শেষ না হল এবং অন্তর্গৃহের নিকটস্থ সমস্ত ধূপগাহ্টি সোনা দিয়ে মুড়িয়ে দিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব তিনি সেই ভবনের ভিতরদিকটি পুরোপুরি সোনা দিয়ে মুড়ে দিলেন। এছাড়াও সেই যজ্ঞবেদিটিও তিনি সোনা দিয়ে মুড়ে দিলেন, যেটি অভ্যন্তরীণ পবিত্রস্থানের অন্তর্গত ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি সমস্ত গৃহ স্বর্ণে মুড়াইলেন, যে পর্য্যন্ত সমুদয় গৃহ সাঙ্গ না হইল; এবং অন্তর্গৃহের নিকটস্থ সমস্ত বেদিটী স্বর্ণে মুড়াইলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি সমস্ত গৃহ স্বর্ণে মুড়াইলেন, যে পর্যন্ত সমুদয় গৃহ সাঙ্গ না হইল, এবং অন্তর্গৃহের নিকটস্থ সমস্ত বেদিটি স্বর্ণে মুড়াইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
উপাসনা-ঘরের ভিতরের সমস্ত জায়গাটা তিনি এইভাবে সোনা দিয়ে ঢেকে দিয়েছিলেন। মহাপবিত্র স্থানের বেদীও তিনি সোনা দিয়ে মুড়িয়ে দিয়েছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বায়তুল-মোকাদ্দসের ভিতরের সমস্ত জায়গাটা তিনি এইভাবে সোনা দিয়ে ঢেকে দিয়েছিলেন। মহাপবিত্র স্থানের ধূপগাহ্ও তিনি সোনা দিয়ে মুড়িয়ে দিয়েছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মন্দিরের ভিতরটা পুরোপুরি সোনা দিয়ে মোড়া হল। মহাপবিত্র স্থানের বেদীটিও পুরো সোনা দিয়ে মুড়ে দেওয়া হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বস্তুত গোটা মন্দিরটাই সোনায় মোড়া ছিল| পবিত্রতম স্থানের সামনের বেদীটিও ছিল সোনায় ঢাকা|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
উপাসনা ঘরের ভিতরের সমস্ত জায়গাটা তিনি এই ভাবে সোনা দিয়ে মুড়ে দিয়েছিলেন, যে পর্যন্ত না সমস্ত ঘর শেষ হলো। মহাপবিত্র স্থানের বেদীও তিনি সোনা দিয়ে মুড়িয়ে দিয়েছিলেন।