1 Kings 6:23 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তিনি অন্তর্গৃহের মধ্যে দশ দশ হাত উঁচু জলপাই কাঠের দু’টি কারুবী নির্মাণ করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অভ্যন্তরীণ পবিত্রস্থানের জন্য তিনি জলপাই কাঠের এক জোড়া করূব তৈরি করলেন, যেগুলির এক একটির উচ্চতা ছিল প্রায় 4.6 মিটার।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তিনি অন্তর্গৃহের মধ্যে দশ দশ হস্ত উচ্চ জিতকাষ্ঠের দুই করূব নির্ম্মাণ করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তিনি অন্তর্গৃহের মধ্যে দশ দশ হস্ত উচ্চ জলপাইকাষ্ঠের দুই করূব নির্মাণ করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি মহাপবিত্র স্থানের মধ্যে জলপাই কাঠের এক জোড়া করূব তৈরী করলেন। দু’টি করূবেরই আকার ও গড়ন একই রকমের ছিল। তাদের প্রত্যেকটি দশ হাত করে উঁচু ছিল। প্রত্যেকটি করূবের দু’টি ডানাই ছিল পাঁচ হাত করে লম্বা। এক ডানার আগা থেকে অন্য ডানাটির আগা পর্যন্ত ছিল দশ হাত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি মহাপবিত্র স্থানের মধ্যে জলপাই কাঠের এক জোড়া কারুবী তৈরী করলেন। দু’টি কারুবীরই আকার ও গড়ন একই রকমের ছিল। তাদের প্রত্যেকটি দশ হাত করে উঁচু ছিল। প্রত্যেকটি কারুবীর দু’টি ডানাই ছিল পাঁচ হাত করে লম্বা। এক ডানার আগা থেকে অন্য ডানাটির আগা পর্যন্ত ছিল দশ হাত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর জলপাই কাঠ দিয়ে দশ হাত উঁচু দুটি করূব 15 মূর্তি তৈরী করে মহাপবিত্র স্থানে বসানো হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মন্দির নির্মাতারা 10 হাত দীর্ঘ করূব দূতের ডানাওযালা মূর্ত্তি দুটো প্রথমে বিশেষ এক ধরণের গাছের কাঠে বানিয়ে তারপর সোনা দিয়ে মুড়ে দিয়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি মহাপবিত্র জায়গার মধ্যে জিতকাঠের দুটি করূব তৈরী করলেন, যার উচ্চতা দশ হাত।