1 Kings 6:29 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর কারুবীর, খেজুর গাছের ও বিকশিত ফুলের মূর্তিতে বাড়ির সমস্ত দেয়ালের গায়ে ভিতরে বাইরে চারদিকে খোদাই করলেন;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ভিতরের ও বাইরের ঘরগুলিতে, মন্দিরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তের দেয়াল জুড়ে তিনি করূবের, খেজুর গাছের ও প্রস্ফুটিত ফুলের ছবি খোদাই করে ফুটিয়ে তুলেছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর করূবের, খর্জ্জুর বৃক্ষের ও বিকসিত পুষ্পের মূর্ত্তিতে গৃহের সমস্ত ভিত্তির গাত্র ভিতরে বাহিরে চারিদিকে ক্ষোদিত করিলেন;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর করূবের, খর্জুর বৃক্ষের ও বিকসিত পুষ্পের মূর্তিতে গৃহের সমস্ত দেওয়ালের গাত্র ভিতরে বাহিরে চারিদিকে ক্ষোদিত করিলেন;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
উপাসনা-ঘরের দু’টি কামরার সমস্ত দেয়ালে করূব, খেজুর গাছ এবং ফোটা ফুল খোদাই করা ছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বায়তুল-মোকাদ্দসের দু’টি কামরার সমস্ত দেয়ালে কারুবী, খেজুর গাছ এবং ফোটা ফুল খোদাই করা ছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মন্দিরের মূল ঘরের এবং মহাপবিত্র কক্ষের চারিদিকের দেওয়ালে করূব মূর্তি, খেজুর গাছ, ফুল ইত্যাদি খোদাই করে সুন্দর কারুকার্য করা হয়েছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা জৈতুন গাছের কাঠ থেকে দুটো দরজা তৈরী করল| মিস্ত্রির সোনার পাতে মোড়া দরজা দুটোয খোদাই করা ছিল তালগাছ বিভিন্ন লতাপাতা ও করূব দূতের ছবি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
উপাসনা ঘরের দুইটি কামরার সমস্ত দেয়ালে করূব, খেজুর গাছ এবং ফোঁটা ফুল খোদাই করা ছিল।