1 Kings 6:31 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তিনি অন্তর্গৃহের প্রবেশ-দ্বারে জলপাই কাঠের দরজা তৈরি করলেন এবং কপালী ও বাজু (দেয়ালের) পঞ্চমাংশ হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অভ্যন্তরীণ পবিত্রস্থানে প্রবেশ করার জন্য তিনি জলপাই কাঠের এমন এক জোড়া দরজা তৈরি করলেন যার মাপ পবিত্রস্থানের প্রস্থের এক-পঞ্চমাংশ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তিনি অন্তর্গৃহের প্রবেশ-দ্বারে জিতকাষ্ঠের কবাট নির্ম্মাণ করিলেন, এবং কপালি ও বাজু [ভিত্তির] পঞ্চমাংশ হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তিনি অন্তর্গৃহের প্রবেশ-দ্বারে জলপাইকাষ্ঠের কবাট নির্মাণ করিলেন, এবং কপালি ও বাজু [দেওয়ালের] পঞ্চমাংশ হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মহাপবিত্র স্থানের দরজাটা তিনি জলপাই কাঠ দিয়ে তৈরী করলেন। সেই দরজার ফ্রেমের পাঁচটা কোণা ছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মহাপবিত্র স্থানের দরজাটা তিনি জলপাই কাঠ দিয়ে তৈরী করলেন। সেই দরজার ফ্রেমের পাঁচটা কোণা ছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মন্দিরের ভেতরে মহাপবিত্র স্থানের প্রবেশপথে জলপাই কাঠের দুটি দরজা লাগানো হল। দরজাগুলির চৌকাঠের মাথায় কোণাকৃতি বাজু লাগান হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই কাঠামোয় দেবদারু কাঠের দুটি দরজা বসানো হয়| এই প্রত্যেকটি দরজা আবার দুভাগে মুড়ে ভাঁজ হতো| এগুলোর ওপরেও একই রকম করূব দূতের ছবি খোদাই করে সোনায় মোড়া ছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মহাপবিত্র স্থানের দরজাটা তিনি জিতকাঠ দিয়ে তৈরী করলেন। সেই দরজার কাঠামোর পাঁচটা কোণা ছিল।