1 Kings 6:32 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ঐ জলপাই কাঠের দু’টি কবাটে কারুবীর, খেজুর গাছের ও বিকশিত পুষ্পের আকৃতি খোদাই করে সোনা দিয়ে তা আচ্ছাদন করলেন; আর কারুবী ও খেজুর গাছের উপরে সোনার পাত করে দিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আবার জলপাই কাঠের তৈরি দরজার দুটি পাল্লায় তিনি করূবের, খেজুর গাছের ও প্রস্ফুটিত ফুলের ছবি খোদাই করে ফুটিয়ে তুলেছিলেন, এবং করূব ও খেজুর গাছগুলি তিনি সোনার পাত দিয়ে মুড়ে দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ঐ জিতকাষ্ঠময় দুই কবাটে করূবের, খর্জ্জুর বৃক্ষের ও বিকসিত পুষ্পের আকৃতি ক্ষোদিত করিয়া স্বর্ণ দ্বারা তাহা মুড়াইলেন; আর করূব ও খর্জ্জুর বৃক্ষের উপরে স্বর্ণের পাত করিয়া দিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ঐ জলপাইকাষ্ঠময় দুই কবাটে করূবের, খর্জুর বৃক্ষের ও বিকসিত পুষ্পের আকৃতি ক্ষোদিত করিয়া স্বর্ণ দ্বারা তাহা মুড়াইলেন; আর করূব ও খর্জুর বৃক্ষের উপরে স্বর্ণের পাত করিয়া দিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দরজার দুই পাল্লাতে তিনি করূব, খেজুর গাছ ও ফোটা ফুল খোদাই করে সোনা দিয়ে মুড়িয়ে দিলেন এবং সেই করূব ও খেজুর গাছের উপরকার সোনা পিটিয়ে সেগুলোর আকার দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দরজার দুই পাল্লাতে তিনি কারুবী, খেজুর গাছ ও ফোটা ফুল খোদাই করে সোনা দিয়ে মুড়িয়ে দিলেন এবং সেই কারুবী ও খেজুর গাছের উপরকার সোনা পিটিয়ে সেগুলোর আকার দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দরজাগুলির কপাটের গায়ে ডানা মেলা করূব, খেজুরগাছ ও ফুল খোদাই করা হল। এইসব দরজা, করূব, খেজুরগাছ ইত্যাদিও সোনায় মোড়া হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর তিনসারি কাটা পাথরের দেওয়াল ও একসারি এরস কাঠের দেওয়াল দিয়ে ঘিরে মন্দিরের ভেতরের অংশ তৈরী করা হল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দরজার দুই পাল্লাতে তিনি করূব, খেজুর গাছ ও ফোঁটা ফুল খোদাই করে সোনা দিয়ে মুড়িয়ে দিলেন এবং সেই করূব ও খেজুর গাছের উপরকার সোনা পিটিয়ে সেগুলোর আকার দিলেন।