1 Kings 6:34 — Compare Translations
7 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর দেবদারুকাঠের দু’টি দরজা তৈরি করলেন, একটি দরজার দু’টি পাল্লা যেমন কব্জাতে খেলত, অন্য দরজার দু’টি পাল্লাও তেমনি কব্জাতে খেলত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এছাড়াও তিনি চিরহরিৎ গাছের কাঠ দিয়ে দরজার এমন দুটি পাল্লা তৈরি করলেন, যেগুলি কব্জা দিয়ে পাক খাওয়ানো যেত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর দেবদারুকাষ্ঠের দুই কবাট নির্ম্মাণ করিলেন, এক কবাটের দুই বাইল যেমন কব্জাতে খেলিত, অন্য কবাটের দুই বাইলও তদ্রূপ কব্জাতে খেলিত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর দেবদারুকাষ্ঠের দুই কবাট নির্মাণ করিলেন, এক কবাটের দুই বাইল যেমন কব্জাতে খেলিত, অন্য কবাটের দুই বাইলও তদ্রূপ কব্জাতে খেলিত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাতে দেবদারু কাঠের দুটি কপাট লাগান হল,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অর্থাৎ তাঁর একাদশ বছরের অষ্টম মাসের রাজত্বের সময় মন্দিরটির নির্মাণ কার্য শেষ হয়| যে ভাবে পরিকল্পনা করা হয়েছিল সাত বছর সময় নিয়ে ঠিক সে ভাবে মন্দিরটি বানানো হয়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং দেবদারু কাঠ দিয়ে দরজার দুটি পাল্লা তৈরী করলেন; প্রত্যেকটি পাল্লা কব্জা লাগানো তৈরী করা হল। তাতে পাল্লাগুলো ভাঁজ করা যেত।