1 Kings 6:38 — Compare Translations
8 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর একাদশ বছরের বূল মাসে, অর্থাৎ অষ্টম মাসে নির্ধারিত সমস্ত আকার অনুসারে সর্বাংশে গৃহের নির্মাণ সমাপ্ত হয়; তিনি ঐ গৃহ নির্মাণে সাত বছর ব্যাপৃত ছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
একাদশ বছরের অষ্টম মাসে, অর্থাৎ বূল মাসে মন্দিরের নকশা অনুসারে অনুপুঙ্খভাবে সেটি সম্পূর্ণ হল। সেটি নির্মাণ করার জন্য তিনি সাত সাতটি বছর কাটিয়ে দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর একাদশ বৎসরের বূল মাসে, অর্থাৎ অষ্টম মাসে নিরূপিত সমস্ত আকারানুসারে সর্ব্বাংশে গৃহের নির্ম্মাণ সমাপ্ত হয়; তিনি ঐ গৃহের নির্ম্মাণে সাত বৎসর ব্যাপৃত ছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর একাদশ বৎসরের বূল মাসে, অর্থাৎ অষ্টম মাসে নিরূপিত সমস্ত আকারানুসারে সর্বাংশে গৃহের নির্মাণ সমাপ্ত হয়; তিনি ঐ গৃহের নির্মাণে সাত বৎসর ব্যাপৃত ছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরিকল্পনা অনুসারে উপাসনা-ঘরটির সমস্ত কাজ এগারো বছরের বূল মাসে, অর্থাৎ অষ্টম মাসে শেষ হয়েছিল। এই উপাসনা-ঘরটি তৈরী করতে শলোমনের সাত বছর সময় লেগেছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরিকল্পনা অনুসারে বায়তুল-মোকাদ্দসের সমস্ত কাজ এগারো বছরের বূল মাসে, অর্থাৎ অষ্টম মাসে শেষ হয়েছিল। বায়তুল-মোকাদ্দস তৈরী করতে সোলায়মানের সাত বছর সময় লেগেছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আর তাঁর রাজত্বের একাদশ বছরে বুল মাসে অর্থাৎ বছরের অষ্টম মাসে নির্দিষ্ট নকশা অনুযায়ী মন্দির নির্মাণের কাজ শেষ হয়েছিল। মন্দির নির্মাণ করতে শলোমনের সাত বছর লেগেছিল।
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরিকল্পনা অনুসারে উপাসনা ঘরটির সমস্ত কাজ এগারো বছরের বূল মাসে, অর্থাৎ অষ্টম মাসে শেষ হয়েছিল। এই উপাসনা ঘরটি তৈরী করতে শলোমন সাত বছর নিয়েছিল।