1 Kings 6:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তিনি গৃহের দেয়ালের গায়ে চারদিকে, পবিত্র স্থান ও অন্তর্গৃহের দেয়ালের গায়ে চারদিকে থাক এবং চারদিকে কুঠরী নির্মাণ করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মূল ঘরের দেয়ালগুলির ও ভিতরদিকের পবিত্রস্থানের গা ঘেঁসে তিনি ভবনটির চারপাশে এমন একটি কাঠামো গড়েছিলেন, যেটিতে কয়েকটি পার্শ্ব-ঘর ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তিনি গৃহের ভিত্তির গাত্রে চারিদিকে, মন্দিরের ও অন্তর্গৃহের ভিত্তির গাত্রে চারিদিকে, থাক করিলেন; এবং চারিদিকে কুঠরী নির্ম্মাণ করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তিনি গৃহের দেওয়ালের গাত্রে চারিদিকে, মন্দিরের ও অন্তর্গৃহের দেওয়ালের গাত্রে চারিদিকে, থাক করিলেন; এবং চারিদিকে কুঠরি নির্মাণ করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
প্রধান কামরা ও মহাপবিত্র স্থানের তিন পাশের দেয়ালের গা ঘেঁষে তিনি একটা তিন তলা ঘর তৈরী করলেন। তার মধ্যে অনেকগুলো কামরা ছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
প্রধান কামরা ও মহাপবিত্র স্থানের তিন পাশের দেয়ালের গা ঘেঁষে তিনি একটা তিন তলা ঘর তৈরী করলেন। তার মধ্যে অনেকগুলো কামরা ছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মন্দিরের বাইরের দিকে দুপাশের দেওয়ালের গায়ে ও মহাপবিত্র স্থানের বাইরের দেওয়ালের গায়ে তিনি তিনটি তলা তৈরী করালেন। প্রত্যেকটি তলার উচ্চতা ছিল পাঁচ হাত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অতঃপর শলোমন মূল মন্দিরের চারপাশ ঘিরে একটার ওপর আর একটা একসারি ঘর তৈরী করলেন| এগুলো প্রায় তিনতলা পর্যন্ত উঁচু ছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তিনি ঘরের ভিতরের দেওয়ালের চারিদিকে, মন্দিরের ও ভিতরের ঘরের দেওয়ালের চারিদিকে থাক তৈরী করলেন এবং চারিদিকে কামরা তৈরী করলেন। তার মধ্যে অনেকগুলো কামরা ছিল।