1 Kings 6:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর গৃহের নির্মাণকালে সঠিক মাপের পাথর দ্বারা তা নির্মিত হল; নির্মাণকালে গৃহের মধ্যে হাতুড়ি, বাটালি বা আর কোন লোহার অস্ত্রের আওয়াজ শোনা গেল না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মন্দির নির্মাণের সময় শুধুমাত্র পাথর খাদানে কেটেকুটে প্রস্তুত করা পাথরের চাঙড়ই ব্যবহার করা হল, এবং মন্দির নির্মাণস্থলে সেটি গড়ে ওঠার সময় কোনও হাতুড়ি, ছেনি বা লোহার অন্য কোনও যন্ত্রপাতির শব্দ শোনা যায়নি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর গৃহের নির্ম্মাণকালে প্রস্তরাকরে প্রস্তুত প্রস্তর সকল দ্বারা তাহা নির্ম্মিত হইল; নির্ম্মাণকালে গৃহের মধ্যে হাতুড়ি, বাটালি বা আর কোন লৌহাস্ত্রের শব্দ শুনা গেল না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর গৃহের নির্মাণকালে প্রস্তরাকরে প্রস্তুত প্রস্তর সকল দ্বারা তাহা নির্মিত হইল; নির্মাণকালে গৃহের মধ্যে হাতুড়ি, বাটালি বা আর কোন লৌহাস্ত্রের শব্দ শুনা গেল না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
খাদের যে সব পাথর কেটে ঠিক করা হয়েছিল কেবল সেগুলোই এনে উপাসনা-ঘরটা তৈরীর কাজে ব্যবহার করা হল। উপাসনা-ঘরটি তৈরী করবার সময় সেখানে কোন হাতুড়ি, কুড়াল কিম্বা অন্য কোন লোহার যন্ত্রপাতির আওয়াজ শোনা গেল না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
খাদের যে সব পাথর কেটে ঠিক করা হয়েছিল কেবল সেগুলোই এনে বায়তুল-মোকাদ্দস তৈরীর কাজে ব্যবহার করা হল। বায়তুল-মোকাদ্দস তৈরী করবার সময় সেখানে কোন হাতুড়ি, কুড়াল কিংবা অন্য কোন লোহার যন্ত্রপাতির আওয়াজ শোনা গেল না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মন্দিরের পাথরগুলো কেটে সেই খনিতেই প্রয়োজন অনুযায়ী মাপ মত সমান করে খোদাই করা হয়েছিল। তাই মন্দির নির্মাণের সময় ছেনি, হাতুড়ি, বাটালি ইত্যাদি কিম্বা কোন রকম লোহার যন্ত্রপাতির আওয়াজ শোনা যায় নি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দেওয়ালগুলো বানানোর জন্য মিস্ত্রিরা বড় পাথর ব্যবহার করেছিল| এই সব পাথর যেখান থেকে আনা সেখানেই কেটে আনা হয়েছিল বলে মন্দির প্রাঙ্গণে হাতুড়ি, কুড়ুল বা কোন রকমের আওয়াজ পাওয়া যেত না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
খাদের যে সব পাথর কেটে ঠিক মাপে তৈরী করা হয়েছিল কেবল সেগুলোই এনে উপাসনা ঘরটা তৈরীর কাজে ব্যবহার করা হল। উপাসনা ঘরটি তৈরী করবার দিন সেখানে কোনো হাতুড়ি, কুড়াল কিম্বা অন্য কোনো লোহার যন্ত্রপাতির আওয়াজ শোনা গেল না।