1 Kings 6:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মধ্যের থাকের দরজা গৃহের দক্ষিণ দিকে ছিল এবং লোকে পেঁচাল সিঁড়ি দিয়ে মধ্যতলাতে ও মধ্যতলা থেকে তৃতীয়তলাতে উঠে যেত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সবচেয়ে নিচের তলার প্রবেশদ্বারটি ছিল মন্দিরের দক্ষিণ দিকে; সেখান থেকে একটি সিঁড়ি মাঝের তলা হয়ে তৃতীয় তলায় উঠে গেল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
মধ্যের থাকের দ্বার গৃহের দক্ষিণদিকে ছিল, এবং লোকে পেঁচাল সিঁড়ী দিয়া মধ্যতালাতে, ও মধ্যতালা হইতে তৃতীয় তালাতে উঠিত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
মধ্যের থাকের দ্বার গৃহের দক্ষিণদিকে ছিল, এবং লোকে পেঁচাল সিঁড়ি দিয়া মধ্যতলাতে, ও মধ্যতলা হইতে তৃতীয় তলাতে উঠিত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
নীচের তলায় ঢুকবার পথ ছিল উপাসনা-ঘরের দক্ষিণ দিকে; সেখান থেকে একটা সিঁড়ি দোতালা এবং তার পরে তিন তলায় উঠে গেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
নীচের তলায় ঢুকবার পথ ছিল বায়তুল-মোকাদ্দসের দক্ষিণ দিকে; সেখান থেকে একটা সিঁড়ি দোতালা এবং তার পরে তিন তলায় উঠে গেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নীচের তলার প্রবেশদ্বার ছিল মন্দিরের দক্ষিণ দিকে এবং তার সাথে দোতলা ও তিলতলায় ওঠার জন্য লাগোয়া সিঁড়ি ছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
নীচের ঘরগুলোয়় প্রবেশদ্বার ছিল মন্দিরের দক্ষিণ দিক থেকে| তারপর ভেতরে ঢোকার পর সিঁড়ি ওপরদিকে উঠে গিয়েছিল একতলা ও দোতলা পর্যন্ত এবং সেখান থেকে তিনতলা পর্যন্ত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
নীচের তলায় ঢুকবার পথ ছিল উপাসনা ঘরের দক্ষিণ দিকে; সেখান থেকে একটা সিঁড়ি দোতলা এবং তার পরে তিন তলায় উঠে গেছে।