1 Kings 7:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সোলায়মান তের বছর তাঁর নিজের বাড়ি নির্মাণে ব্যাপৃত থাকলেন; পরে তাঁর বাড়ির সমস্ত নির্মাণ কাজ সমাপ্ত করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁর প্রাসাদের নির্মাণকাজ সম্পূর্ণ করতে অবশ্য শলোমনের তেরো বছর লেগে গেল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর শলোমন তের বৎসর আপন বাটী নির্ম্মাণে ব্যাপৃত থাকিলেন; পরে আপনার সমুদয় বাটীর নির্ম্মাণ সমাপন করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর শলোমন তের বৎসর আপন বাটী নির্মাণে ব্যাপৃত থাকিলেন; পরে আপনার সমুদয় বাটীর নির্মাণ সমাপন করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রাজবাড়ীটা তৈরী করতে শলোমনের তেরো বছর লেগেছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
রাজবাড়ীটা তৈরী করতে সোলায়মানের তেরো বছর লেগেছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শলোমন নিজের জন্যও একটি প্রাসাদ নির্মাণ করেছিলেন। প্রাসাদটি শেষ করতে তেরো বছর সময় লেগেছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রাজা শলোমন তাঁর নিজের জন্য একটি রাজপ্রাসাদও বানিয়েছিলেন| প্রাসাদটি বানাতে 13 বছর সময় লেগেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
শলোমন নিজের রাজবাড়ীটা তৈরী করতে তেরো বছর নিয়েছিলেন এবং তিনি তার বাড়ি তৈরী করা শেষ করলেন।