1 Kings 7:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর বহুমূল্য যে পাথর দিয়ে ভিত্তিমূল নির্মিত হয়েছিল, সেসব পাথর বেশ বড় বড় ছিল, কোন কোনটা দশ হাত ও কোন কোনটা আট হাত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ভীত গাঁথা হল উন্নত মানের বড়ো বড়ো পাথর দিয়ে, যার কোনো কোনোটির মাপ ছিল প্রায় 4.5 মিটার, আবার কোনো কোনোটির মাপ ছিল প্রায় 3.6 মিটার।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর বহুমূল্য প্রস্তরে ভিত্তিমূল নির্ম্মিত হইয়াছিল, সে সকল প্রস্তর বৃহৎ, দশ হাত প্রস্তর ও আট হাত প্রস্তর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর বহুমূল্য যে প্রস্তরে ভিত্তিমূল নির্মিত হইয়াছিল, সেই সকল প্রস্তর বৃহৎ, দশ হাত প্রস্তর ও আট হাত প্রস্তর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দালানগুলোর ভিত্তি গাঁথা হয়েছিল বড় বড় দামী পাথর দিয়ে। সেগুলোর কোন কোনটা ছিল দশ হাত আবার কোন কোনটা আট হাত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দালানগুলোর ভিত্তি গাঁথা হয়েছিল বড় বড় দামী পাথর দিয়ে। সেগুলোর কোন কোনটা ছিল দশ হাত আবার কোন কোনটা আট হাত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যে পাথরগুলি দিয়ে ভিত্তি গাঁথা হয়েছিল, সেগুলিও ছিল আট হাত লম্বা ও দশ হাত চওড়া দামী পাথর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বাড়ির ভিতগুলো যে সমস্ত বড় বড় দামী পাথরে বানানো হত সেগুলোর দৈর্ঘ্য ছিল 10 হাত এবং কয়েকটি ছিল 8 হাত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দালানগুলোর ভিত্তি গাঁথা হয়েছিল বড় বড় দামী পাথর দিয়ে। সেগুলোর কোনো কোনোটা ছিল দশ হাত আবার কোনো কোনোটা আট হাত।