1 Kings 7:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সে নপ্তালি বংশীয় এক জন বিধবার পুত্র এবং তার পিতা টায়ার নগরস্থ এক জন কাংস্যকার, ব্রোঞ্জের সমস্ত কাজ করতে সে জ্ঞান, বুদ্ধি ও বিদ্যায় পরিপূর্ণ ছিল; সে বাদশাহ্‌ সোলায়মানের কাছে এসে তাঁর সমস্ত কাজ করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যাঁর মা নপ্তালি গোষ্ঠীভুক্ত এক বিধবা ছিলেন এবং তাঁর বাবা সোরে বসবাসকারী ব্রোঞ্জের কাজে দক্ষ এক শিল্পী ছিলেন। ব্রোঞ্জের সব ধরনের কাজ করার ক্ষেত্রে হূরম প্রজ্ঞা, জ্ঞানবুদ্ধিতে পরিপূর্ণ ছিলেন। তিনি রাজা শলোমনের কাছে এলেন ও তাঁর নিরূপিত সব কাজ করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সে নপ্তালি বংশীয় এক বিধবার পুত্র, এবং তাহার পিতা সোর নগরস্থ এক জন কাংস্যকার, পিত্তলের সমস্ত কর্ম্ম করিতে সে জ্ঞান, বুদ্ধি ও বিদ্যায় পরিপূর্ণ ছিল; সে শলোমন রাজার কাছে আসিয়া তাঁহার সমস্ত কার্য্য করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সে নপ্তালি বংশীয় এক বিধবার পুত্র, এবং তাহার পিতা সোর নগরস্থ একজন কাংস্যকার, পিত্তলের সমস্ত কর্ম করিতে সে জ্ঞান, বুদ্ধি ও বিদ্যায় পরিপূর্ণ ছিল; সে শলোমন রাজার কাছে আসিয়া তাঁহার সমস্ত কার্য করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁর মা ছিলেন বিধবা এবং নপ্তালি-গোষ্ঠীর মেয়ে। তাঁর বাবা ছিলেন সোরের লোক। হীরম ব্রোঞ্জের কারিগর ছিলেন। হীরাম ব্রোঞ্জের সমস্ত রকম কাজ জানতেন এবং সেই কাজে তিনি খুব পাকা ছিলেন। তিনি রাজা শলোমনের কাছে আসলেন এবং তাঁকে যে সব কাজ দেওয়া হল তা করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁর মা ছিলেন বিধবা এবং নপ্তালি-গোষ্ঠীর মেয়ে। তাঁর পিতা ছিলেন টায়ারের লোক। হীরাম ব্রোঞ্জের কারিগর ছিলেন। হীরাম ব্রোঞ্জের সমস্ত রকম কাজ জানতেন এবং সেই কাজে তিনি খুব পাকা ছিলেন। তিনি বাদশাহ্‌ সোলায়মানের কাছে আসলেন এবং তাঁকে যে সব কাজ দেওয়া হল তা করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তার পরলোকগত পিতাও ছিল টায়ার নগরের একজন নামকরা ব্রোঞ্জের কুশলী কারিগর। হীরাম ছিল জ্ঞানী বুদ্ধিমান ও কুশলী কারিগর। সে শলোমনের আমন্ত্রণ গ্রহণ করে তাঁর নির্দেশমত ব্রোঞ্জের কারুকাজের ভার নিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হীরমের মা ছিলেন নপ্তালির এক ইস্রায়েলীয় পরিবারগোষ্ঠীর মহিলা| তাঁর মৃত পিতা ছিলেন সোরের বাসিন্দা| হীরম ছিল পিতলের জিনিসপত্রের দক্ষ কারিগর| এ কারণেই শলোমন হীরমকে ডেকে পাঠিয়ে পিতলের কাজের দায়িত্ব দিয়েছিলেন| যা কিছু পিতলের কাজ সে সবই হীরম করেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি নপ্তালি গোষ্ঠীর বিধবার পুত্র এবং তাঁর বাবা ছিলেন সোরের লোক। হীরম ব্রোঞ্জের কারিগর ছিলেন। হীরম ব্রোঞ্জের সমস্ত রকম কাজ জানতেন এবং সেই কাজে তিনি খুব পাকা ছিলেন। তিনি রাজা শলোমনের কাছে আসলেন এবং তাঁকে যে সব কাজ দেওয়া হল তা করলেন।