1 Kings 7:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সে ব্রোঞ্জের দু’টি স্তম্ভ নির্মাণ করলো; তার এক এক স্তম্ভ আঠার হাত উঁচু এবং বারো হাত পরিমিত সুতা দু’টি স্তম্ভ বেষ্টন করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি ব্রোঞ্জের দুটি থাম ছাঁচে ঢেলে তৈরি করলেন, প্রত্যেকটির উচ্চতা ছিল প্রায় 8.1 মিটার ও পরিধি ছিল প্রায় 5.4 মিটার।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সে পিত্তলের দুই স্তম্ভ নির্ম্মাণ করিল; তাহার এক এক স্তম্ভ আঠার হস্ত উচ্চ, এবং বারো হস্ত পরিমিত সূত্র দুই স্তম্ভ বেষ্টন করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সে পিত্তলের দুই স্তম্ভ নির্মাণ করিল; তাহার এক এক স্তম্ভ আঠার হস্ত উচ্চ, এবং বারো হস্ত পরিমিত সূত্র দুই স্তম্ভ বেষ্টন করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হীরাম ব্রোঞ্জের দু’টা থাম তৈরী করলেন। তার প্রত্যেকটা লম্বায় ছিল আঠারো হাত আর বেড়ে বারো হাত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হীরাম ব্রোঞ্জের দু’টা থাম তৈরী করলেন। তার প্রত্যেকটা লম্বায় ছিল আঠারো হাত আর বেড়ে বারো হাত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হীরাম ঢালাই করে দুটো ব্রোঞ্জের স্তম্ভ তৈরী করল। প্রত্যেকটা আঠেরো হাত উঁচু আর বারো হাত চওড়া। স্তম্ভদুটির ভেতরটা ছিল ফাঁপা, চার আঙুল পুরু ঢালাই করা পাত দিয়ে তৈরী।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হীরম প্রায় 18 হাত দীর্ঘ, 12 হাত পরিধিযুক্ত এবং 3 ইঞ্চি পুরু পিতলের দুটো ফাঁপা স্তম্ভ বানিয়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হীরম ব্রোঞ্জের দুটি থাম তৈরী করলেন। তার প্রত্যেকটি লম্বায় ছিল আঠারো হাত আর পরিধিতে বারো হাত।