1 Kings 7:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর দুই স্তম্ভের মাথায় স্থাপন করার জন্য মাথায় সে ছাঁচে ঢালা ব্রোঞ্জের দু’টি মাথলা তৈরি করলো, একটি মাথলার উচ্চতা পাঁচ হাত, দ্বিতীয় মাথলার উচ্চতাও পাঁচ হাত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এছাড়াও থামের মাথায় রাখার জন্য তিনি ছাঁচে ফেলে ব্রোঞ্জের দুটি স্তম্ভশীর্ষ তৈরি করলেন; প্রত্যেকটি স্তম্ভশীর্ষ উচ্চতায় প্রায় 2.3 মিটার করে ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর দুই স্তম্ভের মস্তকে স্থাপনার্থে সে ছাঁচে ঢালা পিত্তলময় দুই মাথলা নির্ম্মাণ করিল, এক মাথলার উচ্চতা পাঁচ হস্ত, দ্বিতীয় মাথলার উচ্চতাও পাঁচ হস্ত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর দুই স্তম্ভের মস্তকে স্থাপনার্থে সে ছাঁচে ঢালা পিত্তলময় দুই মাথলা নির্মাণ করিল, এক মাথলার উচ্চতা পাঁচ হস্ত, দ্বিতীয় মাথলার উচ্চতাও পাঁচ হস্ত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই দু’টা থামের উপরে দেবার জন্য তিনি ব্রোঞ্জ ছাঁচে ফেলে দু’টা মাথা তৈরী করলেন। মাথা দু’টার প্রত্যেকটা পাঁচ হাত করে উঁচু ছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই দু’টা থামের উপরে দেবার জন্য তিনি ব্রোঞ্জ ছাঁচে ফেলে দু’টা মাথা তৈরী করলেন। মাথা দু’টার প্রত্যেকটা পাঁচ হাত করে উঁচু ছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
স্তম্ভ দুটির মাথায় বসানোর জন্য সে ব্রোঞ্জ ঢালাই করে পাঁচ হাত উঁচু দুটি চূড়া তৈরী করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এছাড়া হীরম মন্দিরের জন্য 5 হাত উচ্চ খাঁটি পিতলের দুটি রাজস্তম্ভ বানিয়েছিল এবং তাদের স্তম্ভগুলির মাথায় বসিয়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই দুটি থামের উপরে দেবার জন্য তিনি ব্রোঞ্জ ছাঁচে ফেলে দুটি মাথা তৈরী করলেন। মাথা দুটির প্রত্যেকটি পাঁচ হাত করে উঁচু ছিল।