1 Kings 7:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
স্তম্ভের উপরিস্থ সেই মাথলার জন্য জালকার্যের জাল ও শিকলের কাজের পাকানো দড়ি ছিল; এক মাথলার জন্য সাতটি, অন্য মাথলার জন্যও সাতটি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
থামগুলির মাথায় রাখা স্তম্ভশীর্ষগুলি সাজানো হল পরস্পরছেদী জালের মতো বিন্যাসিত একত্রে গাঁথা শিকল দিয়ে, ও প্রত্যেকটি স্তম্ভশীর্ষে ছিল সাতটি করে শিকল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
স্তম্ভের উপরিস্থ সেই মাথলার জন্য জালকার্য্যের জাল ও শৃঙ্খলের কার্য্যের পাকান রজ্জু ছিল; এক মাথলার জন্য সাতটা, অন্য মাথলার জন্যও সাতটা।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
স্তম্ভের উপরিস্থ সেই মাথলার জন্য জালকার্যের জাল ও শৃঙ্খলের কার্যের পাকান রজ্জু ছিল; এক মাথলার জন্য সাতটি, অন্য মাথলার জন্যও সাতটি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
প্রত্যেকটা থামের মাথার জন্য তিনি ব্রোঞ্জের কারুকাজ করা পাকানো সাতটা শিকল আর দুই সারি ব্রোঞ্জের ডালিম ফল তৈরী করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
প্রত্যেকটা থামের মাথার জন্য তিনি ব্রোঞ্জের কারুকাজ করা পাকানো সাতটা শিকল আর দুই সারি ব্রোঞ্জের ডালিম ফল তৈরী করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর স্তম্ভের চূড়া দুটির গায়ে শিকলের নকশায় কারুকার্য করে দিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর হীরম এই স্তম্ভগুলি ঢাকার জন্য দুটো শিকলের জাল বানায়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
স্তম্ভের উপরে অবস্থিত সে মাথার জন্য জালি কাজের জাল ও শিকলের কাজের পাকান দড়ি ছিল; এক মাথার জন্য সাতটা, অন্য মাথার জন্যও সাতটা।