1 Kings 7:18 — Compare Translations
7 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এভাবে সে স্তম্ভ দু’টি নির্মাণ করলো; আর স্তম্ভের উপরিস্থ মাথলা আচ্ছাদনের জন্য জাল কাজের উপরে বেষ্টন করতে দু’টি শ্রেণী তৈরি করলো; এবং অন্য মাথলার জন্যও তা করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
থামের মাথায় রাখা স্তম্ভশীর্ষগুলি সাজানোর জন্য প্রত্যেকটি পরস্পরছেদী জাল ঘিরে দুই দুই সারি করে তিনি ডালিম বানিয়ে দিলেন। প্রত্যেকটি স্তম্ভশীর্ষের জন্য তিনি একই কাজ করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এইরূপে সে স্তম্ভ দুইটী নির্ম্মাণ করিল; আর স্তম্ভের উপরিস্থ মাথলা আচ্ছাদন জন্য জালকার্য্যের উপরে বেষ্টন করিতে দুই শ্রেণী নির্ম্মাণ করিল; এবং অন্য মাথলার জন্যও তদ্রূপ করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এইরূপে সে স্তম্ভ দুইটি নির্মাণ করিল; আর স্তম্ভের উপরিস্থ মাথলা আচ্ছাদনের জন্য জাল কার্যের উপরে বেষ্টন করিতে দুই শ্রেণী নির্মাণ করিল; এবং অন্য মাথলার জন্যও তদ্রূপ করিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তার উপরে আবার দুই সারি করে ব্রোঞ্জের ডালিম ঝুলিয়ে দিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর সে ডালিমের মত দেখতে পিতলের দুসারি ফুল বানায়| এগুলি প্রতিটি স্তম্ভের জালের ওপর এমন ভাবে রাখা হয় যে স্তম্ভগুলির চূড়া ঢাকা পড়ে যায়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাই হীরম পাকানো সাতটা শিকল আর দুই সারি ব্রোঞ্জের ডালিম ফল তৈরী করলেন।