1 Kings 7:19 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর বারান্দাতে দু’টি স্তম্ভের উপরিস্থ মাথলা চার হাত পর্যন্ত শোশন ফুলের আকৃতিবিশিষ্ট ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দ্বারমণ্ডপে থামগুলির মাথায় রাখা স্তম্ভশীর্ষগুলি লিলিফুলের মতো দেখতে হল, ও সেগুলির উচ্চতা ছিল প্রায় 1.8 মিটার করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর বারাণ্ডাতে দুই স্তম্ভের উপরিস্থ মাথলা চারি হস্ত পর্য্যন্ত শোশন পুষ্পের আকৃতি-বিশিষ্ট ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর বারান্দাতে দুই স্তম্ভের উপরিস্থ মাথলা চারি হস্ত পর্যন্ত শোশন পুষ্পের আকৃতি-বিশিষ্ট ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
থামের উপরকার মাথা দু’টার উপরের চার হাত ছিল লিলি ফুলের আকারের।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
থামের উপরকার মাথা দু’টার উপরের চার হাত ছিল লিলি ফুলের আকারের।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বারান্দায় দুটি থামের উপরের চূড়াগুলি ছিল চার হাত উঁচু লিলি ফুলের নকশায় তৈরী
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ফলতঃ স্তম্ভগুলির সওয়া হাত থেকে 5 হাত পর্যন্ত লম্বা শিখরগুলি ফুলের মত দেখতে লাগল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
থামের উপরকার মাথা দুটির উপরের চার হাত ছিল লিলি ফুলের আকারের।