1 Kings 7:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তিনি লেবানন অরণ্যের বাড়ি নির্মাণ করলেন; তার লম্বা একশত হাত চওড়া পঞ্চাশ হাত ও উচ্চতা ত্রিশ হাত ছিল, তা চার শ্রেণী এরস কাঠের স্তম্ভের উপরে স্থাপিত এবং স্তম্ভগুলোর উপরে এরস কাঠের কড়ি বসান ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
লেবাননের অরণ্যে যে প্রাসাদটি তিনি নির্মাণ করলেন, সেটি দৈর্ঘ্যে ছিল প্রায় 45 মিটার, প্রস্থে প্রায় 23 মিটার ও উচ্চতায় 14 মিটার, এবং দেবদারু কাঠে তৈরি চারটি থাম দেবদারু কাঠেই তৈরি পরিচ্ছন্ন কড়িকাঠগুলি ধরে রেখেছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তিনি লিবানোন অরণ্যের বাটী নির্ম্মাণ করিলেন; তাহার দীর্ঘতা এক শত হস্ত, প্রস্থ পঞ্চাশ হস্ত ও উচ্চতা ত্রিশ হস্ত ছিল, তাহা চারি শ্রেণী এরসকাষ্ঠের স্তম্ভের উপরে স্থাপিত এবং স্তম্ভগুলির উপরে এরসকাষ্ঠের কড়ি বসান ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তিনি লিবানোন অরণ্যের বাটী নির্মাণ করিলেন; তাহার দীর্ঘতা একশত হস্ত, প্রস্থ পঞ্চাশ হস্ত ও উচ্চতা ত্রিশ হস্ত ছিল, তাহা চারি শ্রেণী এরসকাষ্ঠের স্তম্ভের উপরে স্থাপিত এবং স্তম্ভগুলির উপরে এরসকাষ্ঠের কড়ি বসান ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রাজবাড়ীতে তিনি লেবানন-বন-কুটির নামে একটা ঘর তৈরী করেছিলেন। এই ঘরটা একশো হাত লম্বা, পঞ্চাশ হাত চওড়া ও ত্রিশ হাত উঁচু ছিল। এরস কাঠের চার সারি থামের উপর এরস কাঠের ছেঁটে নেওয়া বীমগুলো বসানো ছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
রাজবাড়ীতে তিনি লেবানন্তবন্তকুটির নামে একটা ঘর তৈরী করেছিলেন। এই ঘরটা একশো হাত লম্বা, পঞ্চাশ হাত চওড়া ও ত্রিশ হাত উঁচু ছিল। এরস কাঠের চার সারি থামের উপর এরস কাঠের ছেঁটে নেওয়া বীমগুলো বসানো ছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই প্রাসাদে ‘লেবাননের অরণ্য’ নামে একটি হল ঘর ছিল। ঘরটি একশো হাত লম্বা, পঞ্চাশ হাত চওড়া ও ত্রিশ হাত উঁচু। এই ঘরের মধ্যে তিন সারি সীডার কাঠের থাম ছিল। প্রত্যেক সারিতে পনেরোটা করে, মোট পয়ঁতাল্লিশটা থাম ছিল। এগুলির উপরে সীডার কাঠের কড়ি বসান ছিল। ঘরটির ছাদ ছিল সীডার কাঠের।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এছাড়াও তিনি “লিবানোনের বাগান” নামে একটি বাড়ি বানিয়েছিলেন| এই বাড়ীটির দৈর্ঘ্য ছিল 100 হাত, প্রস্থ 50 হাত ও উচ্চতা 30 হাত| বাড়ীটায় এরস কাঠের চারসারি স্তম্ভ ছিল| স্তম্ভগুলির মাথায় কাঠের আচ্ছাদন ছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি লেবাননের বনের রাজবাড়িটি তৈরী করেছিলেন। এই ঘরটা একশো হাত লম্বা, পঞ্চাশ হাত চওড়া ও ত্রিশ হাত উঁচু ছিল। এরস কাঠের চার সারি থামের উপর এরস কাঠের ছেঁটে নেওয়া কড়িকাঠগুলি বসানো ছিল।