1 Kings 7:20 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর দু’টি স্তম্ভের উপরে জাল কাজের নিকটস্থ মোটাভাগের কাছে মাথলা ছিল; এবং অন্য মাথলার উপরে চারদিকে শ্রেণীবদ্ধ দুই শত ডালিম ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দুটি থামেরই স্তম্ভশীর্ষে, পরস্পরছেদী জালের পাশে থাকা সরাকৃতি অংশের উপরে চারদিকে সারবাঁধা 200-টি করে ডালিম ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর দুই স্তম্ভের উপরে, জালকার্য্যের নিকটস্থ মোটাভাগের কাছে মাথলা ছিল; এবং অন্য মাথলার উপরে চারিদিকে শ্রেণীবদ্ধ দুই শত দাড়িম্ব ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর দুই স্তম্ভের উপরে, জাল কার্যের নিকটস্থ মোটাভাগের কাছে মাথলা ছিল; এবং অন্য মাথলার উপরে চারিদিকে শ্রেণীবদ্ধ দুই শত দাড়িম্ব ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মাথার নীচের অংশটা গোলাকার ছিল। সেই গোলাকার অংশের চারপাশে শিকলগুলো লাগানো ছিল। প্রত্যেকটি মাথার চারপাশে শিকলের সংগে সারি সারি করে ব্রোঞ্জের দু’শো ডালিম ফল লাগানো ছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাথার নীচের অংশটা গোলাকার ছিল। সেই গোলাকার অংশের চারপাশে শিকলগুলো লাগানো ছিল। প্রত্যেকটি মাথার চারপাশে শিকলের সংগে সারি সারি করে ব্রোঞ্জের দু’শো ডালিম ফল লাগানো ছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শিকলের জালি নকশার উপরকার গোলাকার অংশের উপরে চূড়া দুটি বসান হয়েছিল। প্রত্যেকটি চূড়াকে ঘিরে দুশো ডালিম দুই সারিতে ঝুলিয়ে দেওয়া হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
স্তম্ভ চূড়াগুলো স্তম্ভের উপর বাটির মত দেখতে জালে বসানো হয়েছিল| ওখানে স্তম্ভ চূড়াগুলোর চার পাশে 200টা ডালিম সারিবদ্ধভাবে বসানো ছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মাথার নীচের অংশটা গোলাকার ছিল। সেই গোলাকার অংশের চারপাশে শিকলগুলো লাগানো ছিল। প্রত্যেকটি মাথার চারপাশে শিকলের সঙ্গে সারি সারি করে দুশো ডালিম ফল লাগানো ছিল।