1 Kings 7:21 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে সে ঐ দু’টি স্তম্ভ বায়তুল-মোকাদ্দসের বারান্দাতে স্থাপন করলো এবং ডান দিকের স্তম্ভটি স্থাপন করে তার নাম যাখীন [তিনি সুস্থির করবেন] রাখল এবং বাম দিকের স্তম্ভটি স্থাপন করে তার নাম বোয়স [এতেই বল] রাখল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মন্দিরের দ্বারমণ্ডপে তিনি থামগুলি তৈরি করলেন। দক্ষিণ দিকের থামটির নাম তিনি দিলেন যাখীন এবং উত্তর দিকের থামটির নাম দিলেন বোয়স।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে সে ঐ দুই স্তম্ভ মন্দিরের বারাণ্ডাতে স্থাপন করিল, এবং দক্ষিণ হস্ত স্থাপন করিয়া তাহার নাম যাখীন [তিনি সুস্থির করিবেন] রাখিল, এবং বাম স্তম্ভ স্থাপন করিয়া তাহার নাম বোয়স [ইহাতেই বল] রাখিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে সে ঐ দুই স্তম্ভ মন্দিরের বারান্দাতে স্থাপন করিল, এবং দক্ষিণ স্তম্ভ স্থাপন করিয়া তাহার নাম যাখীন [তিনি সুস্থির করিবেন] রাখিল, এবং বাম স্তম্ভ স্থাপন করিয়া তাহার নাম বোয়স [ইহাতেই বল] রাখিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হীরাম সেই দু’টা ব্রোঞ্জের থাম উপাসনা-ঘরের বারান্দায় স্থাপন করলেন। দক্ষিণ দিকে যেটা রাখলেন তার নাম দেওয়া হল যাখীন (যার মানে “যিনি স্থাপন করেন”) এবং উত্তর দিকে যেটা রাখলেন তার নাম দেওয়া হল বোয়স (যার মানে “তাঁর মধ্যেই শক্তি”)।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হীরাম সেই দু’টা ব্রোঞ্জের থাম বায়তুল-মোকাদ্দসের বারান্দায় স্থাপন করলেন। দক্ষিণ দিকে যেটা রাখলেন তার নাম দেওয়া হল যাখীন (যার মানে “যিনি স্থাপন করেন”) এবং উত্তর দিকে যেটা রাখলেন তার নাম দেওয়া হল বোয়স (যার মানে “তাঁর মধ্যেই শক্তি”)।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হীরাম মন্দিরে প্রবেশ পথ বারান্দার সামনে স্তম্ভ দুটি স্থাপন করল। দক্ষিণ দিকের স্তম্ভটির নাম রাখল ‘যাখিন’ [ঈশ্বর] এবং উত্তরের স্তম্ভটির নাম রাখল ‘বোয়াস’।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হীরম পিতল নির্মিত মন্দিরের বারান্দাতে দুটি স্তম্ভ স্থাপন করল| দক্ষিণ দিকের স্তম্ভটিকে বলা হত যাখীন| উত্তর দিকের স্তম্ভটিকে বলা হত বোয়স|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হীরম সেই দুইটি ব্রোঞ্জের থাম উপাসনা ঘরের বারান্দায় স্থাপন করলেন। ডান দিকে যেটা রাখলেন তার নাম দেওয়া হল যাখীন যার মানে “যিনি স্থাপন করেন” এবং বাম দিকে যেটা রাখলেন তার নাম দেওয়া হল বোয়স যার মানে “তাঁর মধ্যেই শক্তি”।