1 Kings 7:23 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে সে ছাঁচে ঢালা একটি গোলাকার সমুদ্র-পাত্র তৈরি করলো, তা এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত দশ হাত ও তার উচ্চতা পাঁচ হাত ও তার পরিধি ত্রিশ হাত ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ধাতু ছাঁচে ঢেলে তিনি গোলাকার এমন এক সমুদ্রপাত্র তৈরি করলেন, যা মাপে এক কিনারা থেকে অন্য কিনারা পর্যন্ত দৈর্ঘ্যে হল প্রায় 4.6 মিটার ও উচ্চতায় হল প্রায় 2.3 মিটার। সেটি ঘিরে মাপা হলে, তা প্রায় 13.8 মিটার হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে সে ছাঁচে ঢালা এক গোলাকার সমুদ্র-পাত্র নির্ম্মাণ করিল, তাহা এক কাণা অবধি অন্য কাণা পর্য্যন্ত দশ হস্ত, ও তাহার উচ্চতা পাঁচ হস্ত, এবং তাহার পরিধি ত্রিশ হস্ত ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে সে ছাঁচে ঢালা এক গোলাকার সমুদ্র-পাত্র নির্মাণ করিল, তাহা এক কাণা অবধি অন্য কাণা পর্যন্ত দশ হস্ত, ও তাহার উচ্চতা পাঁচ হস্ত, এবং তাহার পরিধি ত্রিশ হস্ত ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর হীরাম ব্রোঞ্জ ছাঁচে ঢেলে জল রাখবার জন্য একটা গোল বিরাট পাত্র তৈরী করলেন। পাত্রটার এক দিক থেকে সোজাসুজি অন্য দিকের মাপ ছিল দশ হাত, গভীরতা পাঁচ হাত এবং বেড়ের চারপাশের মাপ ত্রিশ হাত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর হীরাম ব্রোঞ্জ ছাঁচে ঢেলে পানি রাখবার জন্য একটা গোল বিরাট পাত্র তৈরী করলেন। পাত্রটার এক দিক থেকে সোজাসুজি অন্য দিকের মাপ ছিল দশ হাত, গভীরতা পাঁচ হাত এবং বেড়ের চারপাশের মাপ ত্রিশ হাত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এরপর হীরাম ব্রোঞ্জ ঢালাই করে একটা জলাধার তৈরী করল।তার নাম দিল ‘ঢালাই করা সাগর’ জলাধারটির গভীরতা পাঁচ হাত, ব্যাস দশ হাত আর তার পরিধি ছিল ত্রিশ হাত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অতঃপর হীরম পিতল দিয়ে গোলাকার একটা জলাধার বানালো, যার নাম দেওয়া হল “সমুদ্র|” এটির পরিধি ছিল 30 হাত, ব্যাস ছিল 10 হাত ও গভীরতা ছিল 5 হাত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপর হীরম ব্রোঞ্জের ছাঁচে ঢেলে জল রাখবার জন্য একটা গোল বিরাট পাত্র তৈরী করলেন। পাত্রটার এক দিক থেকে সোজাসুজি অন্য দিকের মাপ ছিল দশ হাত, গভীরতা পাঁচ হাত এবং বেড়ের চারপাশের মাপ ত্রিশ হাত।