1 Kings 7:26 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ঐ পাত্রটি চার আঙ্গুল পুরু ও তার প্রান্ত পানপাত্রের প্রান্তের মত, শোশন পুষ্পের পাপড়ির মত ছিল; তাতে দুই হাজার বাৎ পানি ধারণ করতো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেটি প্রায় 7.5 সেন্টিমিটার পুরু ছিল, এবং সেটির কিনারা ছিল একটি পেয়ালার কিনারার মতো, লিলিফুলের মতো। সেটির ধারণক্ষমতা ছিল 2,000 বাত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ঐ পাত্র চারি অঙ্গুলি পুরু, ও তাহার কাণা পানপাত্রের কাণার সদৃশ, শোশন পুষ্পাকার ছিল; তাহাতে দুই সহস্র বাৎ ধরিত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ঐ পাত্র চারি অঙ্গুলি পুরু, ও তাহার কাণা পানপাত্রের কাণার সদৃশ, শোশন পুষ্পাকার ছিল; তাহাতে দুই সহস্র বাৎ জল ধরিত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পাত্রটা ছিল চার আংগুল পুরু। তার মুখটা একটা বাটির মুখের মত ছিল এবং লিলি ফুলের পাপড়ির মত বাইরের দিকে উল্টানো ছিল। তাতে চুয়াল্লিশ হাজার লিটার জল ধরত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পাত্রটা ছিল চার আংগুল পুরু। তার মুখটা একটা পেয়ালার মুখের মত ছিল এবং লিলি ফুলের পাপড়ির মত বাইরের দিকে উল্টানো ছিল। তাতে চুয়াল্লিশ হাজার লিটার পানি ধরত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জলাধারটি ছিল এক বিঘৎ পুরু। কানার ভেতর দিকটা ছিল বাটির কানার মত আর বাইরের দিকটা ছিল লিলি ফুলের পাঁপড়ির মত। জলাধারটিতে দুই হাজার বাথ জল ধরত ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
জলাধারটির চারিধার 3 ইঞ্চি পুরু| জলাধারের কাণা পানপাত্রের কাণার সদৃশ অথবা ফুলের পাপড়ির মতো ছিল| জলাধারটিতে প্রায় 11,000 গ্যালন জল ধরত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পাত্রটা ছিল চার আঙ্গুল পুরু। তার মুখটা একটা বাটির মুখের মত ছিল এবং লিলি ফুলের পাপড়ির মত ছিল। তাতে 2,000 বালতি জল ধরত।